১৫/১০. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ২৪৯০ - উম্মু হারাম ও নৌ-জিহাদের স্বপ্ন

সমুদ্র জিহাদের ফজিলত

উম্মু হারাম ও সমুদ্র পাড়ি দেওয়া প্রথম দল

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৪৯০

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْعَتَكِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، - يَعْنِي ابْنَ زَيْدٍ - عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ حَدَّثَتْنِي أُمُّ حَرَامٍ بِنْتُ مِلْحَانَ، أُخْتُ أُمِّ سُلَيْمٍ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ عِنْدَهُمْ فَاسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ. قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا أَضْحَكَكَ قَالَ " رَأَيْتُ قَوْمًا مِمَّنْ يَرْكَبُ ظَهْرَ هَذَا الْبَحْرِ كَالْمُلُوكِ عَلَى الأَسِرَّةِ " . قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ . قَالَ " فَإِنَّكِ مِنْهُمْ " . قَالَتْ ثُمَّ نَامَ فَاسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ . قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا أَضْحَكَكَ فَقَالَ مِثْلَ مَقَالَتِهِ . قُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ . قَالَ " أَنْتِ مِنَ الأَوَّلِينَ " . قَالَ فَتَزَوَّجَهَا عُبَادَةُ بْنُ الصَّامِتِ فَغَزَا فِي الْبَحْرِ فَحَمَلَهَا مَعَهُ فَلَمَّا رَجَعَ قُرِّبَتْ لَهَا بَغْلَةٌ لِتَرْكَبَهَا فَصَرَعَتْهَا فَانْدَقَّتْ عُنُقُهَا فَمَاتَتْ.

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

উম্মু সুলাইমের বোন উম্মু হারাম বিনতু মিলহান (রাঃ) (অর্থাৎ আমার খালা) আমার কাছে হাদীস বর্ণনা করেছেন যে, একদা রাসূলুল্লাহ (ﷺ) তাদের নিকট দুপুরে বিশ্রাম নিলেন। অতঃপর তিনি হাসতে হাসতে ঘুম থেকে জেগে উঠলেন। উম্মু হারাম (রাঃ) বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! আপনার হাসির কারণ কি? তিনি বললেনঃ আমি স্বপ্নে দেখলাম, (আমার উম্মতের) কিছু লোক এই সমুদ্র পাড়ি দিচ্ছে। যেন তাঁরা রাজার মত সিংহাসনে বসে আছে। উম্মু হারাম বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, যেন আমি তাদের দলভুক্ত হই। তিনি বললেনঃ তুমি তাদের দলভুক্ত হবে।উম্মু হারাম বলেন, তিনি আবারো ঘুমালেন এবং হাসতে হাসতে জেগে উঠলেন। তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! আপনি হাসলেন কেন? তিনি আবারো একই কথার পুনরাবৃত্তি করলেন। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমার জন্য দোয়া করুন, যেন আল্লাহ আমাকে তাদের দলভুক্ত করেন। তিনি বললেনঃ তুমি তাদের প্রথম দলে থাকবে।আনাস (রাঃ) বলেন, পরবর্তীতে ‘উবাদাহ ইবনুস সামিত (রাঃ) তাঁকে বিবাহ করেন। অতঃপর তিনি নৌ-যুদ্ধে অংশগ্রহণ করেন এবং উম্মু হারামকেও সাথে নেন। যুদ্ধ হতে প্রত্যাবর্তনকালে উম্মু হারামকে একটি খচ্চর বাহন হিসাবে দেয়া হয়। খচ্চরটিতে আরোহণ করলে সেটা তাঁকে পিঠ থেকে ফেলে দেয়ায় তাঁর ঘাড় ভেঙ্গে যায়, ফলে তিনি মারা যান।

সুনানে আবূ দাউদ হাদিস ২৪৯০-এর সারসংক্ষেপ

এই হাদিসে উম্মু হারাম বিনতু মিলহান (রাঃ)-এর একটি গুরুত্বপূর্ণ ঘটনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর কাছে বিশ্রাম নেন এবং হাসতে হাসতে জেগে ওঠেন। তিনি জানান, স্বপ্নে তিনি তাঁর উম্মতের কিছু মানুষকে সমুদ্র পাড়ি দিতে দেখেছেন, যেন তারা রাজার মতো সিংহাসনে বসে আছে। উম্মু হারাম (রাঃ) দোয়া চান যেন তিনি তাদের অন্তর্ভুক্ত হন। নবী (صلى الله عليه وسلم) বলেন, তিনি তাদের মধ্যে থাকবেন, বরং প্রথম দলের অন্তর্ভুক্ত হবেন। পরে তিনি উবাদা ইবনু সামিত (রাঃ)-এর সঙ্গে নৌ-যুদ্ধে যান। ফেরার পথে বাহন থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। এই হাদিসে নবীজির স্বপ্ন, উম্মু হারামের আগ্রহ, নৌ-জিহাদ এবং আল্লাহর পথে বের হওয়া নারীর মর্যাদার দিক দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী صلى الله عليه وسلم তাঁর উম্মতের সমুদ্র পাড়ি দেওয়া একটি দল স্বপ্নে দেখেছেন।
  • উম্মু হারাম (রাঃ) নেক দলে থাকার জন্য দোয়া চেয়েছেন।
  • নবী صلى الله عليه وسلم তাঁকে প্রথম দলের অন্তর্ভুক্ত হওয়ার সংবাদ দিয়েছেন।
  • আল্লাহর পথে সফরে মৃত্যু তাঁর জীবনের শেষ ঘটনা হিসেবে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন