১৫/১০৬. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২৬৪৭ - পলাতক নয়, ফিরে আসা যোদ্ধা
যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করা সম্পর্কে
পলাতক নয়, ফিরে আসা যোদ্ধার শিক্ষা
সুনানে আবূ দাউদ : ২৬৪৭
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৬৪৭
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي زِيَادٍ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى، حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ حَدَّثَهُ أَنَّهُ، كَانَ فِي سَرِيَّةٍ مِنْ سَرَايَا رَسُولِ اللَّهِ ﷺ قَالَ فَحَاصَ النَّاسُ حَيْصَةً فَكُنْتُ فِيمَنْ حَاصَ - قَالَ - فَلَمَّا بَرَزْنَا قُلْنَا كَيْفَ نَصْنَعُ وَقَدْ فَرَرْنَا مِنَ الزَّحْفِ وَبُؤْنَا بِالْغَضَبِ فَقُلْنَا نَدْخُلُ الْمَدِينَةَ فَنَتَثَبَّتُ فِيهَا وَنَذْهَبُ وَلاَ يَرَانَا أَحَدٌ - قَالَ - فَدَخَلْنَا فَقُلْنَا لَوْ عَرَضْنَا أَنْفُسَنَا عَلَى رَسُولِ اللَّهِ ﷺ فَإِنْ كَانَتْ لَنَا تَوْبَةٌ أَقَمْنَا وَإِنْ كَانَ غَيْرَ ذَلِكَ ذَهَبْنَا - قَالَ - فَجَلَسْنَا لِرَسُولِ اللَّهِ ﷺ قَبْلَ صَلاَةِ الْفَجْرِ فَلَمَّا خَرَجَ قُمْنَا إِلَيْهِ فَقُلْنَا نَحْنُ الْفَرَّارُونَ فَأَقْبَلَ إِلَيْنَا فَقَالَ " لاَ بَلْ أَنْتُمُ الْعَكَّارُونَ " . قَالَ فَدَنَوْنَا فَقَبَّلْنَا يَدَهُ فَقَالَ " أَنَا فِئَةُ الْمُسْلِمِينَ " .
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক প্রেরিত কোন এক সামরিক অভিযানকারী দলের সঙ্গে ছিলেন। সৈন্যরা (কৌশলগত কারণে) পলায়ন করলে আমিও তাদের সাথে আত্মগোপন করি। অতঃপর বিপদমুক্ত হয়ে বাইরে এসে পরামর্শ করি, এখন কি করা যায়? আমরা তো যুদ্ধক্ষেত্র থেকে পালানোর কারণে আল্লাহর অসন্তুষ্টির পাত্র হয়েছি। আমরা বললাম, চলো আমরা মদিনাহ্য় গিয়ে আত্মগোপন করে থাকি যেন কেউ আমাদের দেখতে না পায়। দ্বিতীয়বার জিহাদের সুযোগ এলে আমরা তাতে যোগদান করবো।ইবনু ‘উমর (রাঃ) বলেন, অতঃপর আমরা মদিনাহ্য় প্রবেশ করে পরস্পর বলাবলি করলাম, আমরা যদি নিজেদেরকে রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে পেশ করি এবং আমাদের জন্য যদি তাওবাহ্র সুযোগ থাকে তাহলে মদিনায় থেকে যাবো। এর বিপরীত কিছু হলে মাদীনাহ্ ছেড়ে চলে যাবো। তিনি (ইবনু ‘উমর) বলেন, আমরা ফাজ্রের সালাতের পূর্বেই (মসজিদে) গিয়ে রাসূলুল্লাহর (ﷺ) অপেক্ষায় বসে থাকলাম। অতঃপর তিনি বেরিয়ে এলে আমরা দাঁড়িয়ে বললাম, আমরা তো পলাতক সৈনিক। তিনি আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেনঃ না, বরং তোমরা পুনরায় যুদ্ধে যোগদানকারী। ইবনু ‘উমর (রাঃ) বলেন, অতঃপর আমরা তাঁর কাছে গিয়ে তাঁর হাতে চুমা দিলাম। তিনি বললেনঃ আমি মুসলিমদের আশ্রয়স্থল।
সুনানে আবূ দাউদ হাদিস ২৬৪৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনু উমর (রাঃ)-এর একটি ঘটনা এসেছে। এক সামরিক অভিযানে কিছু লোক কৌশলগতভাবে সরে যায়, তাদের সঙ্গে তিনিও ছিলেন। পরে তারা নিজেদের নিয়ে চিন্তিত হন এবং মনে করেন, তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আল্লাহর অসন্তুষ্টির পাত্র হয়েছেন। তারা মদিনায় এসে সিদ্ধান্ত নেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সামনে নিজেদের বিষয় পেশ করবেন। ফজরের আগে অপেক্ষা করে তারা বলেন, আমরা পলাতক। নবী صلى الله عليه وسلم তাদের বলেন, না, তোমরা পুনরায় যুদ্ধে যোগদানকারী। এরপর তিনি বলেন, আমি মুসলিমদের আশ্রয়স্থল। এই হাদিসে তাওবা, ফিরে আসা এবং ভুল বুঝে নবী صلى الله عليه وسلم-এর কাছে সমাধান খোঁজার শিক্ষা আছে। একই সঙ্গে দেখা যায়, সব সরে আসা একই অর্থের নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ভুলের পর সত্য কথা বলা ও ফিরে আসা গুরুত্বপূর্ণ।
- নিজের অবস্থা নিয়ে ভয় হলে জ্ঞানীর কাছে সমাধান চাইতে হয়।
- নবী صلى الله عليه وسلم সাহাবীদের হতাশ না করে সঠিক পরিচয় দিয়েছেন।
- মুসলিমদের জন্য দল ও নেতৃত্বে ফিরে আসার দরজা আছে।
