১৫/১০৭. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২৬৪৯ - দ্বীনের পথে ধৈর্য ও সুসংবাদ
মুসলিম বন্দীকে কুফরি করতে বাধ্য করা হলে
দ্বীনের পথে ধৈর্য ও সুসংবাদ
সুনানে আবূ দাউদ : ২৬৪৯
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৬৪৯
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا هُشَيْمٌ، وَخَالِدٌ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ خَبَّابٍ، قَالَ أَتَيْنَا رَسُولَ اللَّهِ ﷺ وَهُوَ مُتَوَسِّدٌ بُرْدَةً فِي ظِلِّ الْكَعْبَةِ فَشَكَوْنَا إِلَيْهِ فَقُلْنَا أَلاَ تَسْتَنْصِرْ لَنَا أَلاَ تَدْعُو اللَّهَ لَنَا فَجَلَسَ مُحْمَرًّا وَجْهُهُفَقَالَ " قَدْ كَانَ مَنْ قَبْلَكُمْ يُؤْخَذُ الرَّجُلُ فَيُحْفَرُ لَهُ فِي الأَرْضِ ثُمَّ يُؤْتَى بِالْمِنْشَارِ فَيُجْعَلُ عَلَى رَأْسِهِ فَيُجْعَلُ فِرْقَتَيْنِ مَا يَصْرِفُهُ ذَلِكَ عَنْ دِينِهِ وَيُمْشَطُ بِأَمْشَاطِ الْحَدِيدِ مَا دُونَ عَظْمِهِ مِنْ لَحْمٍ وَعَصَبٍ مَا يَصْرِفُهُ ذَلِكَ عَنْ دِينِهِ وَاللَّهِ لَيُتِمَّنَّ اللَّهُ هَذَا الأَمْرَ حَتَّى يَسِيرَ الرَّاكِبُ مَا بَيْنَ صَنْعَاءَ وَحَضْرَمَوْتَ مَا يَخَافُ إِلاَّ اللَّهَ تَعَالَى وَالذِّئْبَ عَلَى غَنَمِهِ وَلَكِنَّكُمْ تَعْجَلُونَ ".
খাব্বাব ইবনুল আরাত্তি (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আমরা রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিকট আসলাম। তখন তিনি তাঁর চাঁদরকে বালিশ বানিয়ে তাতে ঠেস দিয়ে কা’বা ঘরের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। আমরা তাঁর নিকট অভিযোগ করে বললাম, আপনি কি আমাদের জন্য সাহায্য চাইবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর নিকট দোয়া করবেনা না?অতঃপর তিনি উঠে বসলেন। তাঁর মুখমন্ডল রঙিন হয়ে গেলো। তিনি বললেনঃ তোমাদের পূর্বে যারা ছিল, তাদের কাউকে ধরে নিয়ে এসে তাকে গর্ত করে তাতে পুঁতে ফেলা হতো। অতঃপর করাত এনে তার মাথার উপর রেখে তা দিয়ে তাকে দ্বিখন্ডিত করা হতো। এরূপ নির্মম অত্যাচারও তাকে তার দ্বীন থেকে বিচ্যুত করতে পারেনি। আল্লাহর শপথ! তিনি এই ইসলামকে পূর্ণতা দান করবেন। এমকি ভ্রমণকারী সান’আ হতে হাদারামাওত পর্যন্ত নিরাপদে যাতায়াত করবে। আল্লাহর ভয় এবং তার মেষপালের জন্য বাঘের ভয় ব্যতীত তার জন্য অন্য কোন ভয় থাকবে না। অথচ তোমরা তাড়াহুড়া করছো।
সুনানে আবূ দাউদ হাদিস ২৬৪৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে সাহাবীরা কষ্টের কথা নবী صلى الله عليه وسلم-এর কাছে তুলে ধরেন এবং সাহায্যের দোয়া চাইতে বলেন। তখন নবী صلى الله عليه وسلم আগের মুমিনদের কঠিন পরীক্ষার কথা বলেন। তাদের কারো মাথার উপর করাত চালানো হয়েছে, লোহার চিরুনি দিয়ে দেহের মাংস আলাদা করা হয়েছে, তবুও তারা দ্বীন ছাড়েনি। এরপর নবী صلى الله عليه وسلم আল্লাহর শপথ করে বলেন, আল্লাহ এই দ্বীনকে পূর্ণতা দেবেন, এমন নিরাপত্তা আসবে যে একজন ভ্রমণকারী সানআ থেকে হাদরামাউত পর্যন্ত যাবে, আল্লাহর ভয় ও মেষপালের জন্য বাঘের ভয় ছাড়া আর ভয় থাকবে না। শেষে তিনি বলেন, তোমরা তাড়াহুড়া করছ। এই হাদিস ধৈর্য, ঈমানের দৃঢ়তা এবং আল্লাহর সাহায্যের প্রতি ভরসা শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দ্বীনের পথে কষ্ট এলে ধৈর্য দরকার।
- আগের মুমিনরাও কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন।
- আল্লাহ তাঁর দ্বীনকে পূর্ণতা দেওয়ার ওয়াদা করেছেন।
- কষ্টের সময় তাড়াহুড়া না করে স্থির থাকা উচিত।
