১৫/১২৪. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২৬৭৯ - সুমামা ইবনু উসালের ইসলাম গ্রহণ
কয়েদিকে শক্ত করে বেঁধে রাখা
সুমামা ইবনু উসালের ইসলাম গ্রহণের ঘটনা
সুনানে আবূ দাউদ : ২৬৭৯
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৬৭৯
حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ الْمِصْرِيُّ، وَقُتَيْبَةُ، قَالَ قُتَيْبَةُ حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ،يَقُولُ بَعَثَ رَسُولُ اللَّهِ ﷺ خَيْلاً قِبَلَ نَجْدٍ فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ ثُمَامَةُ بْنُ أُثَالٍ سَيِّدُ أَهْلِ الْيَمَامَةِ فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ فَخَرَجَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ ﷺ فَقَالَ «مَاذَا عِنْدَكَ يَا ثُمَامَةُ» . قَالَ عِنْدِي يَا مُحَمَّدُ خَيْرٌ إِنْ تَقْتُلْ تَقْتُلْ ذَا دَمٍ وَإِنْ تُنْعِمْ تُنْعِمْ عَلَى شَاكِرٍ وَإِنْ كُنْتَ تُرِيدُ الْمَالَ فَسَلْ تُعْطَ مِنْهُ مَا شِئْتَ . فَتَرَكَهُ رَسُولُ اللَّهِ ﷺ حَتَّى إِذَا كَانَ الْغَدُ ثُمَّ قَالَ لَهُ «مَا عِنْدَكَ يَا ثُمَامَةُ» . فَأَعَادَ مِثْلَ هَذَا الْكَلاَمِ فَتَرَكَهُ رَسُولُ اللَّهِ ﷺ حَتَّى كَانَ بَعْدَ الْغَدِ فَذَكَرَ مِثْلَ هَذَا فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «أَطْلِقُوا ثُمَامَةَ» . فَانْطَلَقَ إِلَى نَخْلٍ قَرِيبٍ مِنَ الْمَسْجِدِ فَاغْتَسَلَ فِيهِ ثُمَّ دَخَلَ الْمَسْجِدَ فَقَالَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ . وَسَاقَ الْحَدِيثَ .قَالَ عِيسَى أَخْبَرَنَا اللَّيْثُ وَقَالَ ذَا ذِمٍّ .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) নাজদ এলাকায় অশ্বারোহী কাফেলা পাঠালেন। তারা বনী হানিফা্হ গোত্রের সুমামাহ ইবনু উসাল নামক এক ব্যক্তিকে ধরে নিয়ে এলো। সে ইয়ামামাবাসীদের নেতা ছিলো। লোকটিকে মসজিদে নাববীর একটি খুঁটিতে বেঁধে রাখা হলো। রাসূলুল্লাহ (ﷺ) তার কাছে এসে বললেনঃহে সুমামাহ! তোমার নিকট কি আছে? সে বললো, হে মুহাম্মাদ! আমার কাছে কল্যাণ আছে। আপনি আমাকে হত্যা করলে এমন এক ব্যক্তিকে হত্যা করলেন যার রক্তের প্রতিশোধ নেয়া হবে। আর আপনি যদি অনুগ্রহ করেন, তাহলে একজন সম্মানী লোককে অনুগ্রহ করলেন। আপনি সম্পদের আশা করলে যত ইচ্ছে চাইতে পারেন, দেয়া হবে। রাসূলুল্লাহ (ﷺ) চলে গেলেন।পরবর্তী সকাল বেলায় তিনি জিজ্ঞেস করলেন: এ সুমামাহ! তুমি তোমার সাথে কেমন আচরণের প্রত্যাশা করো? সে আগের মতই জবাব দিলো। এরপর রাসূলুল্লাহ (ﷺ) চলে গেলেন। তৃতীয় দিনের সকাল বেলায় সে একই জবাব দিলো। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সুমা্মাহকে ছেড়ে দাও। সে মসজিদের নিকটস্থ খেজুর বাগানে ঢুকে (কূপের পানিতে) গোসল করে মসজিদে এসে বললো, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলা্হ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদ তার বান্দা ও রাসূল। বর্ণনাকারী ঈসা বলেন, লাইস (রহঃ) আমাদের জানিয়েছেন, সুমামা্হ বললো, আপনি আমাকে হত্যা করলে একজন অপরাধীকেই হত্যা করলেন।
সুনানে আবূ দাউদ হাদিস ২৬৭৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে সুমামা ইবনু উসাল (রাঃ)-এর ঘটনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নাজদের দিকে অশ্বারোহী দল পাঠালে তারা বনী হানীফার নেতা সুমামাকে ধরে আনে এবং মসজিদের একটি খুঁটিতে বেঁধে রাখে। নবী (صلى الله عليه وسلم) কয়েক দিন তার কাছে এসে জিজ্ঞেস করেন, তার কাছে কী আছে। সুমামা বলেন, যদি হত্যা করা হয়, তবে এমন কাউকে হত্যা করা হবে যার রক্তের প্রতিশোধ নেওয়া হবে; আর অনুগ্রহ করলে একজন কৃতজ্ঞের প্রতি অনুগ্রহ করা হবে; সম্পদ চাইলে দেওয়া হবে। তৃতীয় দিন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকে ছেড়ে দিতে বলেন। সে কাছে গিয়ে গোসল করে মসজিদে ফিরে এসে শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করে। এই হাদিসে ধৈর্য, বন্দীর সাথে আচরণ এবং অনুগ্রহের প্রভাব দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বন্দীর সাথে ধৈর্য ও বিবেচনার আচরণ করা হয়েছে।
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সুমামাকে কয়েকবার কথা বলার সুযোগ দিয়েছেন।
- মুক্তি পাওয়ার পর সুমামা গোসল করে মসজিদে এসে ইসলাম গ্রহণ করেন।
- অনুগ্রহ মানুষের মনে গভীর প্রভাব ফেলতে পারে।
