১/১০৮. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২৭১ - পবিত্রতা অর্জন
কোন ব্যক্তি ঋতুবতী স্ত্রীর সাথে সহবাস ছাড়া অন্য কিছু করলে
সুনানে আবূ দাউদ : ২৭১
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৭১
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْجَبَّارِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي ابْنَ مُحَمَّدٍ - عَنْ أَبِي الْيَمَانِ، عَنْ أُمِّ ذَرَّةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ كُنْتُ إِذَا حِضْتُ نَزَلْتُ عَنِ الْمِثَالِ عَلَى الْحَصِيرِ فَلَمْ نَقْرُبْ رَسُولَ اللَّهِ ﷺ وَلَمْ نَدْنُ مِنْهُ حَتَّى نَطْهُرَ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমার ঋতুস্রাব হলে আমি বিছানা ছেড়ে চাটাইয়ে অবস্থান করতাম। পবিত্র না হওয়া পর্যন্ত আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকটবর্তী হতাম না।
[২৭০] আবূ দাউদ এটি এককভাবে বর্ণনা করেছেন এবং এর সানাদ দুর্বল। সানাদে আবুল ইয়ামান ও উম্মু যার্রাহ উভয়ে মাক্ববুল।
