১৫/১৪৩. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২৭১১ - চাদর আত্মসাতের আগুনের সতর্কতা
গনীমাতের মাল আত্মসাতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
গনীমতের চাদর আত্মসাৎ ও আগুনের সতর্কতা
সুনানে আবূ দাউদ : ২৭১১
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৭১১
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ الدِّيلِيِّ، عَنْ أَبِي الْغَيْثِ، مَوْلَى ابْنِ مُطِيعٍ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ عَامَ خَيْبَرَ فَلَمْ يَغْنَمْ ذَهَبًا وَلاَ وَرِقًا إِلاَّ الثِّيَابَ وَالْمَتَاعَ وَالأَمْوَالَ - قَالَ - فَوَجَّهَ رَسُولُ اللَّهِ ﷺ نَحْوَ وَادِي الْقُرَى وَقَدْ أُهْدِيَ لِرَسُولِ اللَّهِ ﷺ عَبْدٌ أَسْوَدُ يُقَالُ لَهُ مِدْعَمٌ حَتَّى إِذَا كَانُوا بِوَادِي الْقُرَى فَبَيْنَا مِدْعَمٌ يَحُطُّ رَحْلَ رَسُولِ اللَّهِ ﷺ إِذْ جَاءَهُ سَهْمٌ فَقَتَلَهُ فَقَالَ النَّاسُ هَنِيئًا لَهُ الْجَنَّةُ . فَقَالَ النَّبِيُّ ﷺ " كَلاَّ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّ الشَّمْلَةَ الَّتِي أَخَذَهَا يَوْمَ خَيْبَرَ مِنَ الْمَغَانِمِ لَمْ تُصِبْهَا الْمَقَاسِمُ لَتَشْتَعِلُ عَلَيْهِ نَارًا» . فَلَمَّا سَمِعُوا ذَلِكَ جَاءَ رَجُلٌ بِشِرَاكٍ أَوْ شِرَاكَيْنِ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «شِرَاكٌ مِنْ نَارٍ» . أَوْ قَالَ «شِرَاكَانِ مِنْ نَارٍ».
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহর (ﷺ) সাথে আমরা খায়বারের যুদ্ধে বের হলাম। তাতে গনীমাত হিসেবে কাপড়-চোপড়, মালপত্র ইত্যাদি ছাড়া সোনা-রূপা পাইনি। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ওয়াদিল-কুরার দিকে রওয়ানা হলেন। রাসূলুল্লাহ (ﷺ) -কে মিদ’আম নামের একটি কালো গোলাম উপহার দেয়া হয়েছিল। অবশেষে তারা ওয়াদিল কুরায় পৌঁছলে মিদ’আম রাসূলুল্লাহ (ﷺ) এর উটের পালান খুলছিল। হঠাৎ একটি তীর এসে তার উপর পতিত হলে সে মারা যায়। লোকেরা বললোঃ তার জন্য কল্যাণ হয়েছে, তার জন্য জান্নাত ওয়াজিব। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ কখনও নয়। ঐ সত্ত্বার শপথ, যাঁর হাতে আমার প্রাণ। খায়বারের যুদ্ধের দিন বন্টনের পূর্বে সে গনীমাতের যে চাদর চুরি করেছিল তা আগুন হয়ে তাকে দগ্ধ করছে।অতঃপর তারা যখন এ কথা শুনলো, এক ব্যক্তি একটি বা দু’টি চামড়ার লম্বা টুকরা নিয়ে রাসূলুল্লাহর (ﷺ) কাছে হাজির হলো। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ চামড়ার টুকরাটি আগুনের, অথবা তিনি বললেনঃ চামড়ার এই টুকরা দু’টি আগুনের ফিতা।
সুনানে আবূ দাউদ হাদিস ২৭১১-এর সারসংক্ষেপ
এই হাদিসে খায়বারের পর মিদআম নামের এক গোলামের ঘটনা এসেছে। তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর উটের পালান খুলছিলেন, তখন একটি তীর এসে তাকে হত্যা করে। লোকেরা বলল, তার জন্য জান্নাত নিশ্চিত। কিন্তু রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বললেন, তা নয়; খায়বারের দিন বণ্টনের আগে সে গনীমতের একটি চাদর নিয়েছিল, তা আগুন হয়ে তাকে দগ্ধ করছে। এ কথা শুনে একজন একটি বা দুটি চামড়ার ফিতা নিয়ে আসে। নবীজি বলেন, সেটিও আগুনের ফিতা। হাদিসটি গনীমত আত্মসাতের কঠোর সতর্কতা দেয়। বাহ্যিকভাবে ভালো মৃত্যু দেখালেও গোপন আমানত নষ্ট করা বড় বিপদের কারণ হতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বণ্টনের আগে গনীমতের জিনিস নেওয়া ভয়ংকর অপরাধ।
- সামান্য চামড়ার ফিতাও আমানতের মাল হলে গুরুত্ব রাখে।
- মানুষ বাহ্যিক অবস্থা দেখে চূড়ান্ত রায় দিতে পারে না।
- গোপন আত্মসাৎ আখিরাতে কঠিন বিপদের কারণ হতে পারে।
