১৫/১৪৪. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ২৭১২ - গনীমত জমা দিতে দেরির সতর্কতা

গনীমাতের সামান্য জিনিস আত্মসাৎ করলে ইমাম তাকে ছেড়ে দিবে এবং তার মালপত্র জ্বালাবে না

গনীমত জমা দেওয়ার দায়িত্ব ও কিয়ামতের সতর্কতা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৭১২

حَدَّثَنَا أَبُو صَالِحٍ، مَحْبُوبُ بْنُ مُوسَى قَالَ أَخْبَرَنَا أَبُو إِسْحَاقَ الْفَزَارِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَوْذَبٍ، قَالَ حَدَّثَنِي عَامِرٌ، - يَعْنِي ابْنَ عَبْدِ الْوَاحِدِ - عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا أَصَابَ غَنِيمَةً أَمَرَ بِلاَلاً فَنَادَى فِي النَّاسِ فَيَجِيئُونَ بِغَنَائِمِهِمْ فَيُخَمِّسُهُ وَيُقَسِّمُهُ فَجَاءَ رَجُلٌ بَعْدَ ذَلِكَ بِزِمَامٍ مِنْ شَعَرٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَذَا فِيمَا كُنَّا أَصَبْنَاهُ مِنَ الْغَنِيمَةِ . فَقَالَ «أَسَمِعْتَ بِلاَلاً يُنَادِي» . ثَلاَثًا . قَالَ نَعَمْ . قَالَ «فَمَا مَنَعَكَ أَنْ تَجِيءَ بِهِ» . فَاعْتَذَرَ إِلَيْهِ فَقَالَ «كُنْ أَنْتَ تَجِيءُ بِهِ يَوْمَ الْقِيَامَةِ فَلَنْ أَقْبَلَهُ عَنْكَ».

‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) গনীমাতের মাল জমা করার জন্য বিলাল (রাঃ)-কে ঘোষণা করার নির্দেশ দিতেন। তিনি ঘোষণা দিলে লোকেরা তাদের গনীমাত নিয়ে এসে জমা করতো। তিনি তা থেকে এক-পঞ্চমাংশ বাদ দিয়ে অবশিষ্ট মালবন্টন করে দিতেন। একদা এক ব্যক্তি গনীমাত বন্টনের পর পশমের একটি দড়ি নিয়ে উপস্থিত হয়ে বললো, হে আল্লাহর রাসূল! এই দড়িটা আমাদের গনীমাতের অংশ। তিনি বললেনঃ বিলাল যে তিনবার ঘোষণা দিল তা কি তুমি শুনতে পেয়েছিলে? লোকটি বলল, হাঁ। তিনি বললেনঃ তাহলে কিসে তোমাকে এটা নিয়ে উপস্থিত হতে বাঁধা দিলো? সে কিছু ওজর পেশ করলে তিনি বললেনঃ তুমি এভাবেই থাকো, তুমি ক্বিয়ামাতের দিন এটাসহ উপস্থিত হবে। আমি তোমার থেকে এটা গ্রহণ করবো না।

সুনানে আবূ দাউদ হাদিস ২৭১২-এর সারসংক্ষেপ

এই হাদিসে গনীমতের মাল জমা ও বণ্টনের পদ্ধতি এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বিলাল (রাঃ)-কে ঘোষণা করতে বলতেন। লোকেরা গনীমত এনে জমা করত। এরপর তিনি এক-পঞ্চমাংশ বের করে বাকি মাল বণ্টন করতেন। এক ব্যক্তি বণ্টনের পরে পশমের একটি দড়ি নিয়ে আসে এবং বলে, এটি গনীমতের অংশ। নবীজি তাকে জিজ্ঞেস করেন, বিলালের তিনবার ঘোষণা শুনেছিলে কি? সে হ্যাঁ বললে তিনি বলেন, তাহলে আগে আনতে বাধা কী ছিল? শেষে তিনি বলেন, কিয়ামতের দিন তুমি এটি নিয়ে আসবে; আমি তোমার পক্ষ থেকে গ্রহণ করব না। হাদিসটি শেখায়, আমানতের মাল সময়মতো জমা দেওয়া জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গনীমত ঘোষণার পর সময়মতো জমা দিতে হয়।
  • সামান্য দড়িও আমানতের মাল হলে গুরুত্ব রাখে।
  • বণ্টনের পর দেরিতে আনা অজুহাত গ্রহণযোগ্য নাও হতে পারে।
  • কিয়ামতের জবাবদিহির ভয় সম্পদে সতর্ক করে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন