১৫/১৪৫. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ২৭১৩ - গনীমত আত্মসাৎকারীর শাস্তি

গনীমাতের মাল আত্মসাতকারীর শাস্তি

গনীমত আত্মসাৎকারীর শাস্তি ও সতর্কতা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৭১৩

حَدَّثَنَا النُّفَيْلِيُّ، وَسَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، - قَالَ النُّفَيْلِيُّ الأَنْدَرَاوَرْدِيُّ - عَنْ صَالِحِ بْنِ مُحَمَّدِ بْنِ زَائِدَةَ، - قَالَ أَبُو دَاوُدَ وَصَالِحٌ هَذَا أَبُو وَاقِدٍ - قَالَ دَخَلْتُ مَعَ مَسْلَمَةَ أَرْضَ الرُّومِ فَأُتِيَ بِرَجُلٍ قَدْ غَلَّ فَسَأَلَ سَالِمًا عَنْهُ فَقَالَ سَمِعْتُ أَبِي يُحَدِّثُ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ «إِذَا وَجَدْتُمُ الرَّجُلَ قَدْ غَلَّ فَأَحْرِقُوا مَتَاعَهُ وَاضْرِبُوهُ» . قَالَ فَوَجَدْنَا فِي مَتَاعِهِ مُصْحَفًا فَسَأَلَ سَالِمًا عَنْهُ فَقَالَ بِعْهُ وَتَصَدَّقْ بِثَمَنِهِ .

সালিহ ইবনু মুহাম্মাদ ইবনু যায়িদাহ (রহঃ) হতে বর্ণিতঃ

আবূ দাঊদ ও সালিহ বলেন, ইনি হলেন আবূ ওয়াক্বিদ। তিনি বলেন, আমি মাসলামাহর (রাঃ) সাথে রূম এলাকায় প্রবেশ করি। গনীমাত আত্মসাৎকারী এক ব্যক্তিকে নিয়ে আসা হয়। এ ব্যক্তির বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়ার জন্য মাসলামাহ (রাঃ) সালিম (রহঃ)-কে জিজ্ঞেস করলেন। সালিম বলেন, আমি আমার পিতা ‘আবদুল্লাহ (রাঃ)-কে তার পিতা ‘উমর ইবনুল খাত্তাব (রাঃ) থেকে বর্ণনা করতে শুনেছি, নবী (ﷺ) বলেছেনঃ তোমরা কোন গনীমাত আত্মসাৎকারীকে পেলে তার মালপত্র পুড়িয়ে ফেলবে এবং তাকে প্রহার করবে।আবূ ওয়াক্বিদ বলেন, আমরা ধৃত ব্যক্তির জিনিসপত্রে একটি মাসহাফ (কোরআন) পাই। মাসলামাহ (রাঃ) ঐ ব্যক্তির বিষয়ে সালিমকে জিজ্ঞেস করলে তিনি বললেন, মাসহাফ বিক্রি করে প্রাপ্ত অর্থ দান করুন।

সুনানে আবূ দাউদ হাদিস ২৭১৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে রুম এলাকায় যুদ্ধের সময় গনীমত আত্মসাৎকারী এক ব্যক্তির ঘটনা এসেছে। মাসলামা (রাঃ) তার বিষয়ে সালিম (রহঃ)-কে জিজ্ঞেস করেন। সালিম (রহঃ) তাঁর পিতা থেকে, তিনি উমর (রাঃ) থেকে বর্ণনা করেন যে, নবী (صلى الله عليه وسلم) বলেছেন—গনীমত আত্মসাৎকারীকে পেলে তার মালপত্র পুড়িয়ে ফেলবে এবং তাকে প্রহার করবে। পরে দেখা যায়, ওই ব্যক্তির জিনিসপত্রে একটি মাসহাফ আছে। সালিম (রহঃ) বলেন, মাসহাফ বিক্রি করে তার মূল্য দান করা হবে। হাদিসটির মূল শিক্ষা হলো, গনীমত আত্মসাৎ শুধু ব্যক্তিগত ভুল নয়; এটি শৃঙ্খলা ও আমানতের বিরুদ্ধে গুরুতর অপরাধ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গনীমত আত্মসাৎকারীর বিষয়ে কঠোর ব্যবস্থা এসেছে।
  • আমানতের মাল লুকানো যুদ্ধের শৃঙ্খলা নষ্ট করে।
  • মাসহাফের সম্মান রেখে তার বিষয়ে আলাদা সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
  • নেতারা বিচার করতে জ্ঞানীদের পরামর্শ নিয়েছেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন