১/১০৯. অধ্যায়ঃ
মুস্তাহাযা নারীর বর্ণনা এবং যে ব্যক্তি বলে, হায়িযের দিনগুলোতে সে সালাত ত্যাগ করবে, তার প্রসঙ্গে
সুনানে আবু দাউদ : ২৭৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৭৭
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا صَخْرُ بْنُ جُوَيْرِيَةَ، عَنْ نَافِعٍ، بِإِسْنَادِ اللَّيْثِ وَبِمَعْنَاهُ قَالَ " فَلْتَتْرُكِ الصَّلاَةَ قَدْرَ ذَلِكَ ثُمَّ إِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْتَغْتِسِلْ وَلْتَسْتَثْفِرْ بِثَوْبٍ ثُمَّ تُصَلِّي " .
না’ফি লাইস হতে বর্ণিতঃ
নাফি (রহঃ) লাইসের বর্ণিত হাদীসের সূত্র ও অর্থানুরূপ হাদীস বর্ণনা করে বলেন, সে যেন হায়েযের সময়সীমার (দিনগুলোতে) নামাজ বর্জন করে। এরপর থেকে নামাজের সময় উপস্থিত হলে সে যেন গোসল করে এবং পট্টি বেঁধে নামাজ আদায় করে।
