১/১০৯. অধ্যায়ঃ
মুস্তাহাযা নারীর বর্ণনা এবং যে ব্যক্তি বলে, হায়িযের দিনগুলোতে সে সালাত ত্যাগ করবে, তার প্রসঙ্গে
সুনানে আবু দাউদ : ২৭৮
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৭৮
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، بِهَذِهِ الْقِصَّةِ قَالَ فِيهِ " تَدَعُ الصَّلاَةَ وَتَغْتَسِلُ فِيمَا سِوَى ذَلِكَ وَتَسْتَثْفِرُ بِثَوْبٍ وَتُصَلِّي " . قَالَ أَبُو دَاوُدَ سَمَّى الْمَرْأَةَ الَّتِي كَانَتِ اسْتُحِيضَتْ حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ فِي هَذَا الْحَدِيثِ قَالَ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ .
সুলায়মান ইবনু ইয়াসার হতে উন্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
সুলায়মান ইবন ইয়াসার হতে উম্মু সালামা (রাঃ) সূত্রে উক্ত ঘটনা বর্ণিত হয়েছে। তাতে রয়েছে সে যেন (হায়িযের সময়ের দিনগুলোতে) সালাত ছেড়ে দেয়। এছাড়া এর পরের দিনগুলোতে সে যেন গোসল করে (লজ্জাস্থানে) কাপড়ের নেকড়া বেঁধে সালাত আদায় করে। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন: হাম্মাদ ইবন যায়িদ (রহঃ) আইয়ূব সূত্রে বলেছেন, এ হাদিসে বর্ণিত উক্ত রক্তপ্রদর রোগিনীর নাম ফাতিমা বিনত আবু হুবাইশ।
