১/১১০. অধ্যায়ঃ
হায়িয শেষ হলে সালাত বর্জন করা যাবে না
সুনানে আবু দাউদ : ২৮২
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৮২
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، وَعَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، قَالاَ حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ، جَاءَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلاَةَ قَالَ " إِنَّمَا ذَلِكِ عِرْقٌ وَلَيْسَتْ بِالْحَيْضَةِ فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَدَعِي الصَّلاَةَ وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّي " .
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
ফাতিমা বিনতু আবু হুবাইশ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বলেন, আমি একজন রক্তপ্রদর রোগীনি, কখনো পবিত্র হই না। আমি কি সালাত ত্যাগ করব? রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ এটা একটি শিরা (হতে নির্গত রক্ত), হায়েজ নয়। যখন হায়েজ হবে তখন সালাত ছেড়ে দেবে। হায়েজের সময়সীমা শেষ হয়ে গেলে তোমার রক্ত ধুয়ে (গোসল করে) সালাত আদায় করবে।
সহীহ: বুখারী ও মুসলিম।
