১/১১০. অধ্যায়ঃ
হায়িয শেষ হলে সালাত বর্জন করা যাবে না
সুনানে আবু দাউদ : ২৮৩
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৮৩
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامٍ، بِإِسْنَادِ زُهَيْرٍ وَمَعْنَاهُ وَقَالَ " فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَاتْرُكِي الصَّلاَةَ فَإِذَا ذَهَبَ قَدْرُهَا فَاغْسِلِي الدَّمَ عَنْكِ وَصَلِّي " .
হিশাম (রহঃ) যুহাইর সূত্র হতে বর্ণিতঃ
হিশাম (রহঃ) যুহাইর সূত্রে উপরোক্ত অর্থবোধক হাদিস বর্ণনা করেন। নবী (ﷺ) বলেছেন, ঋতুস্রাব আসলে সালাত ছেড়ে দিবে আর ঋতুস্রাবের সময়সীমা শেষ হয়ে গেলে রক্ত ধুয়ে নিয়ে (গোসল করে) সালাত আদায় করবে।
সহীহ: বুখারী ও মুসলিম।
