১৮/৩. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২৮৬৭ - ক্ষতিকর ওসিয়তের ভয়াবহতা
ওসিয়াতের দ্বারা ক্ষতিসাধন অন্যায়
ওসিয়তে ক্ষতি করা কেন ভয়াবহ গুনাহ
সুনানে আবূ দাউদ : ২৮৬৭
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৮৬৭
حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْحُدَّانِيُّ، حَدَّثَنَا الأَشْعَثُ بْنُ جَابِرٍ، حَدَّثَنِي شَهْرُ بْنُ حَوْشَبٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ " إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ وَالْمَرْأَةَ بِطَاعَةِ اللَّهِ سِتِّينَ سَنَةً ثُمَّ يَحْضُرُهُمَا الْمَوْتُ فَيُضَارَّانِ فِي الْوَصِيَّةِ فَتَجِبُ لَهُمَا النَّارُ " . قَالَ وَقَرَأَ عَلَىَّ أَبُو هُرَيْرَةَ مِنْ هَا هُنَا ﴾مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصَى بِهَا أَوْ دَيْنٍ غَيْرَ مُضَارٍّ } حَتَّى بَلَغَ ﴾ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ﴿. قَالَ أَبُو دَاوُدَ هَذَا - يَعْنِي الأَشْعَثَ بْنَ جَابِرٍ - جَدُّ نَصْرِ بْنِ عَلِيٍّ .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যদি কোন পুরুষ বা নারী ষাট বছর ধরে আল্লাহর ইবাদতে কাটায়, অতঃপর তাদের মৃত্যু এসে যায়। তখন তারা ওসিয়াতের মাধ্যমে উত্তরাধিকারের ক্ষতিসাধন করে। এ অপরাধের কারণে তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়। শাহর ইবনু হাওশাব (রহঃ) বলেন, অতঃপর আবূ হুরায়রা (রাঃ) আমার সামনে এ আয়াত পাঠ করেনঃ “মৃত ব্যক্তির কৃত ওসিয়াত ও ঋণ আদায়ের পর… এটাই হলো বিরাট সফলতা” (সূরা আন-নিসাঃ ১২, ১৩)।
আবূ দাঊদ (রহঃ) বলেন, বর্ণনাকারী আশ‘আস ইবনু জাবির (রহঃ) হলেন নাসর ইবনু ‘আলীর দাদা।
সুনানে আবূ দাউদ হাদিস ২৮৬৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে ওসিয়তের মাধ্যমে অন্যের ক্ষতি করার ভয়াবহতা বলা হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কোনো পুরুষ বা নারী ষাট বছর আল্লাহর ইবাদত করল, তারপর মৃত্যুর সময় এসে ওসিয়তের মাধ্যমে উত্তরাধিকারের ক্ষতি করল—তাহলে এ অপরাধের কারণে তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়। এরপর আবু হুরাইরা (রাঃ) কুরআনের সেই অংশ পড়েন, যেখানে ওসিয়ত ও ঋণ আদায়ের কথা বলা হয়েছে, তবে ক্ষতি করার উদ্দেশ্য ছাড়া। এখানে মূল শিক্ষা হলো, ওসিয়ত কোনো প্রতিশোধ, পক্ষপাত বা ওয়ারিসদের অধিকার কমানোর পথ নয়। ওসিয়ত করতে হলে তা ন্যায়ভিত্তিক হতে হবে। দীর্ঘ ইবাদত থাকা সত্ত্বেও মানুষের শেষ সময়ের অন্যায় বড় ক্ষতির কারণ হতে পারে—এই সতর্কতা এই হাদিসে খুব স্পষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ওসিয়তের মাধ্যমে ওয়ারিসের ক্ষতি করা গুরুতর অপরাধ।
- দীর্ঘ ইবাদতের পরও শেষ জীবনের অন্যায় মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
- ওসিয়ত ন্যায় ও শরীয়তের সীমা মেনে করতে হবে।
- সম্পদ বণ্টনে অন্যায় উদ্দেশ্য থেকে বাঁচা জরুরি।
