১৮/১৩. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ২৮৭৮ - উমর (রাঃ)-এর ওয়াকফের শিক্ষা

যে ব্যক্তি কিছু ওয়াকফ করলো

ওয়াকফের মূল শিক্ষা: আসল রেখে আয় দান

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৮৭৮

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ أَصَابَ عُمَرُ أَرْضًا بِخَيْبَرَ فَأَتَى النَّبِيَّ ﷺ فَقَالَ أَصَبْتُ أَرْضًا لَمْ أُصِبْ مَالاً قَطُّ أَنْفَسَ عِنْدِي مِنْهُ فَكَيْفَ تَأْمُرُنِي بِهِ قَالَ «إِنْ شِئْتَ حَبَّسْتَ أَصْلَهَا وَتَصَدَّقْتَ بِهَا». فَتَصَدَّقَ بِهَا عُمَرُ أَنَّهُ لاَ يُبَاعُ أَصْلُهَا وَلاَ يُوهَبُ وَلاَ يُورَثُ لِلْفُقَرَاءِ وَالْقُرْبَى وَالرِّقَابِ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ - وَزَادَ عَنْ بِشْرٍ - وَالضَّيْفِ - ثُمَّ اتَّفَقُوا - لاَ جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهَا أَنْ يَأْكُلَ مِنْهَا بِالْمَعْرُوفِ وَيُطْعِمَ صَدِيقًا غَيْرَ مُتَمَوِّلٍ فِيهِ .زَادَ عَنْ بِشْرٍ قَالَ وَقَالَ مُحَمَّدٌ غَيْرَ مُتَأَثِّلٍ مَالاً .

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

‘উমর (রাঃ) খায়বারে একখন্ড জমি পান। তিনি নবী (ﷺ) এর নিকট এসে বললেন, আমি খায়বারে একখন্ড জমি পেয়েছি যা অপেক্ষা উত্তম সম্পদ ইতিপূর্বে আমি পাইনি। আপনি আমাকে এর কি নির্দেশ দেন? তিনি বললেনঃ তুমি চাইলে আসল জমি রেখে দিয়ে এর থেকে প্রাপ্ত লভ্যাংশ (ফসল) সদাক্বাহ করে দাও।তখন থেকে ‘উমর (রাঃ) সিদ্ধান্ত নেন যে, আসল জমি বিক্রয় করা যাবে না, হেবা করা যাবে না এবং তাতে কোনরূপ উত্তরাধিকার স্বত্ব প্রতিষ্ঠিত হবে না। তিনি তা দান করে দিলেন ফকীর, আত্মীয়স্বজন, দাস মুক্তকরণে, আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্য। বর্ণনাকারী মুসাদ্দাদ (রহঃ) বিশর সূত্রে মেহমানের কথাও উল্লেখ করেন। পরে তাঁরা একমত হয়ে বর্ণনা করেনঃ যিনি এ সম্পত্তির মোতাওয়াল্লী হবেন তিনি ন্যায়সঙ্গতভাবে তা থেকে ভোগ করতে পারবেন এবং বন্ধুদেরও আপ্যায়ন করতে পারবেন। কিন্তু নিজের জন্য সঞ্চয় করতে পারবেন না।

সুনানে আবূ দাউদ হাদিস ২৮৭৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে উমর (রাঃ)-এর খায়বারের জমি ওয়াকফ করার ঘটনা এসেছে। তিনি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এসে বলেন, তিনি এমন মূল্যবান সম্পদ আগে পাননি; কী করবেন? নবী (صلى الله عليه وسلم) বলেন, চাইলে আসল জমি রেখে তার ফল বা আয় সদকা করতে পারেন। এরপর উমর (রাঃ) সিদ্ধান্ত নেন, জমির আসল বিক্রি করা যাবে না, হেবা করা যাবে না এবং উত্তরাধিকার হিসেবে নেওয়া যাবে না। এর আয় ফকীর, আত্মীয়, দাসমুক্তি, আল্লাহর পথ, মুসাফির এবং বর্ণনা অনুযায়ী মেহমানের জন্য ব্যয় হবে। মোতাওয়াল্লী ন্যায়সঙ্গতভাবে তা থেকে খেতে ও বন্ধুকে খাওয়াতে পারে, তবে নিজের জন্য সম্পদ জমা করতে পারে না। এই হাদিস ওয়াকফ, সদাকাহ জারিয়া এবং আমানতদার ব্যবস্থাপনার মূল ভিত্তি শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ওয়াকফে আসল সম্পদ রেখে তার আয় দান করা যায়।
  • ওয়াকফকৃত সম্পদ বিক্রি, হেবা বা মীরাস করা যাবে না।
  • মোতাওয়াল্লী ন্যায়সঙ্গতভাবে প্রয়োজনমতো নিতে পারে।
  • ওয়াকফের আয় নির্ধারিত কল্যাণমূলক খাতে ব্যয় করতে হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন