১৮/১৩. অধ্যায়ঃ
যে ব্যক্তি কিছু ওয়াকফ করলো
সুনানে আবু দাউদ : ২৮৭৯
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৮৭৯
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْمَهْرِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ صَدَقَةِ، عُمَرَ بْنِ الْخَطَّابِ رضى الله عنه قَالَ نَسَخَهَا لِي عَبْدُ الْحَمِيدِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ هَذَا مَا كَتَبَ عَبْدُ اللَّهِ عُمَرُ فِي ثَمْغٍ فَقَصَّ مِنْ خَبَرِهِ نَحْوَ حَدِيثِ نَافِعٍ قَالَ غَيْرَ مُتَأَثِّلٍ مَالاً فَمَا عَفَا عَنْهُ مِنْ ثَمَرِهِ فَهُوَ لِلسَّائِلِ وَالْمَحْرُومِ - قَالَ وَسَاقَ الْقِصَّةَ - قَالَ وَإِنْ شَاءَ وَلِيُّ ثَمْغٍ اشْتَرَى مِنْ ثَمَرِهِ رَقِيقًا لِعَمَلِهِ وَكَتَبَ مُعَيْقِيبٌ وَشَهِدَ عَبْدُ اللَّهِ بْنُ الأَرْقَمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ هَذَا مَا أَوْصَى بِهِ عَبْدُ اللَّهِ عُمَرُ أَمِيرُ الْمُؤْمِنِينَ إِنْ حَدَثَ بِهِ حَدَثٌ أَنَّ ثَمْغًا وَصِرْمَةَ بْنَ الأَكْوَعِ وَالْعَبْدَ الَّذِي فِيهِ وَالْمِائَةَ سَهْمٍ الَّتِي بِخَيْبَرَ وَرَقِيقَهُ الَّذِي فِيهِ وَالْمِائَةَ الَّتِي أَطْعَمَهُ مُحَمَّدٌ صلى الله عليه وسلم بِالْوَادِي تَلِيهِ حَفْصَةُ مَا عَاشَتْ ثُمَّ يَلِيهِ ذُو الرَّأْىِ مِنْ أَهْلِهَا أَنْ لاَ يُبَاعَ وَلاَ يُشْتَرَى يُنْفِقُهُ حَيْثُ رَأَى مِنَ السَّائِلِ وَالْمَحْرُومِ وَذِي الْقُرْبَى وَلاَ حَرَجَ عَلَى مَنْ وَلِيَهُ إِنْ أَكَلَ أَوْ آكَلَ أَوِ اشْتَرَى رَقِيقًا مِنْهُ .
ইয়াহইয়া ইবনু সাঈদ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি উমর ইবনুল খাত্তাব (রাঃ) ওয়াকফ দলিল সম্পর্কে বলেন, আবদুল হামিদ ইবনু আবদুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু উমর ইবনুল খাত্তাব (রাঃ) আমাকে ওয়াকফ দলিলটির অনুলিপি দিয়েছেন। (তা হলো) বিসমিল্লাহির রহমানির রহীম। আল্লাহর বান্দা উমর (রাঃ) তার ‘সামাগ’ নামক ফলের বাগান ওয়াকফ করেছেন- এটা তারই দলিল। অতঃপর ইয়াহিয়া ইবনু সাঈদ পুরো হাদিস নাফি বর্ণিত হাদিসের অনুরূপ বর্ণনা করেন।উমর (রাঃ) বলেন, এই ওয়াকফকৃত সম্পত্তির আয় সঞ্চয় করা যাবে না। দলিলে উল্লেখিত খাতসমূহে এ সম্পত্তির আয় খরচ করার পর কিছু উদ্বৃত্ত থাকলে তা ভিক্ষুক এবং বঞ্চিতদের জন্য ব্যয় করবে। অতঃপর ইয়াহিয়া সম্পূর্ণ ঘটনা বর্ণনা করেন। দলিলে এও উল্লেখ ছিল, ‘সামাগ’-এর মোতাওয়াল্লী প্রয়োজনে বাগানের আয় থেকে গোলাম ক্রয় করতে পারবে (বাগান দেখাশোনার জন্য)। ওয়াকফের এই দলিল মু'আইকিব (রাঃ) নকল করেন এবং এর সাক্ষী হন আবদুল্লাহ ইবনু আরকাম (রাঃ)।দলিলের অনুলিপি এরূপঃ “বিসমিল্লাহির রহমানির রহীম। আল্লাহর বান্দা এবং মুমিনগণের নেতা উমর এ ওসিয়ত করছেন। তার মৃত্যুর পর সামাগের সম্পত্তি, সিরমা ইবনুল আকওয়া (বাগান) এবং এখানে কর্মরত গোলাম, খায়বারের একশো ভাগ জমি এবং সেখানে কর্মরত গোলাম এবং খায়বারের নিকটস্থ উপত্যকায় মুহাম্মদ (ﷺ) আমাকে যে একশো ভাগ জমি প্রদান করেছেন- এগুলোর আজীবন মোতাওয়াল্লী হবেন হাফসা (রাঃ)। তার মৃত্যুর পর এর মোতাওয়াল্লী হবে তার পরিবারের বিচক্ষণ ব্যক্তি। মোতাওয়াল্লী এসব শর্তগুলো মানবেঃ(১) এ সম্পত্তি বিক্রি করা যাবে না।(২) ক্রয় করে এর সাথে আর সম্পত্তি যোগ করা যাবে না।(৩) মোতাওয়াল্লী তার বুঝ অনুযায়ী এর আয় ভিক্ষুক, বঞ্চিত এবং গরীব নিকট আত্মীয়দের জন্য ব্যয় করবেন। তিনি এ থেকে প্রয়োজন পরিমাণ নিতে পারেন এবং গোলাম ক্রয় করতে পারেন”।
