১৯/৪. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ২৮৯১ - দুই কন্যার মীরাসের বিধান

সহোদর ভাই-বোনের মীরাস

দুই কন্যার মীরাস ও ন্যায্য অধিকার

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৮৯১

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ،قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ حَتَّى جِئْنَا امْرَأَةً مِنَ الأَنْصَارِ فِي الأَسْوَاقِ فَجَاءَتِ الْمَرْأَةُ بِابْنَتَيْنِ لَهَا فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ هَاتَانِ بِنْتَا ثَابِتِ بْنِ قَيْسٍ قُتِلَ مَعَكَ يَوْمَ أُحُدٍ وَقَدِ اسْتَفَاءَ عَمُّهُمَا مَالَهُمَا وَمِيرَاثَهُمَا كُلَّهُ فَلَمْ يَدَعْ لَهُمَا مَالاً إِلاَّ أَخَذَهُ فَمَا تَرَى يَا رَسُولَ اللَّهِ فَوَاللَّهِ لاَ تُنْكَحَانِ أَبَدًا إِلاَّ وَلَهُمَا مَالٌ . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " يَقْضِي اللَّهُ فِي ذَلِكَ " . قَالَ وَنَزَلَتْ سُورَةُ النِّسَاءِ ﴾ يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلاَدِكُمْ ﴿ الآيَةَ . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «ادْعُوا لِيَ الْمَرْأَةَ وَصَاحِبَهَا» . فَقَالَ لِعَمِّهِمَا " أَعْطِهِمَا الثُّلُثَيْنِ وَأَعْطِ أُمَّهُمَا الثُّمُنَ وَمَا بَقِيَ فَلَكَ " .قَالَ أَبُو دَاوُدَ أَخْطَأَ بِشْرٌ فِيهِ إِنَّمَا هُمَا ابْنَتَا سَعْدِ بْنِ الرَّبِيعِ وَثَابِتُ بْنُ قَيْسٍ قُتِلَ يَوْمَ الْيَمَامَةِ .

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

একদা আমরা রাসূলুল্লাহর (ﷺ) সাথে বেরিয়ে আল-আসওয়াফ নামক স্থানে এক আনসারী মহিলার নিকট উপস্থিত হই। তখন ঐ মহিলা তার দু‘টি মেয়েকে নিয়ে রাসূলুল্লাহর (ﷺ) কাছে এসে বললো, হে আল্লাহর রাসূল! এরা সাবিত ইবনু ক্বায়িসের (রাঃ) কন্যা। তিনি আপনার সাথে উহুদ যুদ্ধে যোগদান করে শহীদ হন। এদের চাচা এদের সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছে এবং এদের জন্য কিছুই রাখেনি। হে আল্লাহর রাসূল! এ বিষয়ে আপনি কি বলেন? আল্লাহর শপথ! এদের সম্পত্তি না থাকলে এদেরকে বিবাহ দেয়া সম্ভব নয়। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃএদের ফয়সালা আল্লাহই দিবেন।বর্ণনাকারী বলেন, ইতিমধ্যে সূরা আন-নিসার আয়াত অবতীর্ণ হলো: “তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে বিধান দিচ্ছেন….।” (আয়াত ১১-১৪)।রাসূলুল্লাহ (ﷺ) বলেন: তোমরা ঐ মহিলা ও তার প্রতিপক্ষকে আমার নিকট ডেকে আনো। তিনি মেয়ে দু’টির চাচাকে বললেনঃসম্পত্তির তিন ভাগের দুই ভাগ এদেরকে দিয়ে দাও, এদের মাকে দাও আট ভাগের এক ভাগ এবং অবশিষ্ট সম্পদ তোমার।

ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, বর্ণনাকারী বিশর ভুল করেছেন। আসলে মেয়ে দু’টি সা‘দ ইবনুল রবী‘ (রাঃ) এর কন্যা। কারণ সাবিত ইবনু ক্বায়িস (রাঃ) শহীদ হন ইয়ামামার যুদ্ধে।

সুনানে আবূ দাউদ হাদিস ২৮৯১-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক আনসারী নারী তার দুই মেয়েকে নিয়ে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে আসেন। তিনি অভিযোগ করেন, মেয়েদের চাচা তাদের সব সম্পদ নিয়ে নিয়েছে এবং তাদের জন্য কিছু রাখেনি। নারীটি বলেন, সম্পদ না থাকলে তাদের বিবাহ দেওয়াও কঠিন হবে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, এ বিষয়ে আল্লাহ ফয়সালা দেবেন। এরপর সূরা আন-নিসার মীরাসের আয়াত নাজিল হয়। নবী (صلى الله عليه وسلم) মেয়েদের চাচাকে ডেকে বলেন, দুই মেয়েকে সম্পত্তির দুই-তৃতীয়াংশ দিতে, তাদের মাকে আট ভাগের এক ভাগ দিতে এবং বাকি অংশ চাচার জন্য থাকবে। হাদিসের শেষে আবু দাউদ (রহঃ) বর্ণনাকারীর নামের ভুল সম্পর্কে সতর্ক করেছেন। মূল শিক্ষা হলো, মেয়েদের উত্তরাধিকার অধিকার রক্ষা করা এবং আল্লাহর বিধান অনুযায়ী বণ্টন করা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মেয়েদের মীরাসের অধিকার অস্বীকার করা যায় না।
  • সম্পত্তি বণ্টনে আল্লাহর বিধানই চূড়ান্ত পথনির্দেশ।
  • অভিভাবক বা আত্মীয় কারও অধিকার দখল করতে পারে না।
  • বর্ণনার ক্ষেত্রে ভুল থাকলে তা সতর্কভাবে উল্লেখ করা জ্ঞানের অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন