১৯/৪. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২৮৯০ - কন্যা নাতনি ও বোনের মীরাস
সহোদর ভাই-বোনের মীরাস
কন্যা, নাতনি ও সহোদর বোনের মীরাস
সুনানে আবূ দাউদ : ২৮৯০
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৮৯০
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي قَيْسٍ الأَوْدِيِّ، عَنْ هُزَيْلِ بْنِ شُرَحْبِيلَ الأَوْدِيِّ،قَالَ جَاءَ رَجُلٌ إِلَى أَبِي مُوسَى الأَشْعَرِيِّ وَسَلْمَانَ بْنِ رَبِيعَةَ فَسَأَلَهُمَا عَنِ ابْنَةٍ وَابْنَةِ ابْنٍ وَأُخْتٍ، لأَبٍ وَأُمٍّ فَقَالاَ لاِبْنَتِهِ النِّصْفُ وَلِلأُخْتِ مِنَ الأَبِ وَالأُمِّ النِّصْفُ وَلَمْ يُوَرِّثَا ابْنَةَ الاِبْنِ شَيْئًا وَأْتِ ابْنَ مَسْعُودٍ فَإِنَّهُ سَيُتَابِعُنَا فَأَتَاهُ الرَّجُلُ فَسَأَلَهُ وَأَخْبَرَهُ بِقَوْلِهِمَا فَقَالَ لَقَدْ ضَلَلْتُ إِذًا وَمَا أَنَا مِنَ الْمُهْتَدِينَ وَلَكِنِّي سَأَقْضِي فِيهَا بِقَضَاءِ النَّبِيِّ ﷺ لاِبْنَتِهِ النِّصْفُ وَلاِبْنَةِ الاِبْنِ سَهْمٌ تَكْمِلَةُ الثُّلُثَيْنِ وَمَا بَقِيَ فَلِلأُخْتِ مِنَ الأَبِ وَالأُمِّ .
হুযাইল ইবনু শুরাহবীল আল-আওদী (রহঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি আবূ মূসা আল-আশ‘আরী (রাঃ) ও সালমান ইবনু রবী‘আহর (রাঃ) নিকট উপস্থিত হয়ে উভয়কে কন্যা, পুত্রের কন্যা ও সহোদর বোনের মীরাস সম্পর্কে জিজ্ঞেস করলো। তাঁরা উভয়ে বললেন, মৃতের কন্যা অর্ধেক পাবে এবং সহোদর বোন অর্ধেক পাবে। তাঁরা পুত্রের কন্যা (নাতনীকে) উত্তরাধিকার করেননি। (তাঁরা বললেন) তুমি ইবনু মাসঊদ (রাঃ)-কে গিয়ে জিজ্ঞেস করতে পারো। হয়তো তিনিও এ ব্যাপারে আমাদের মতই বলবেন।লোকটি তাঁর নিকট এসে প্রশ্ন করলো এবং তাঁকে তাঁদের কথাও জানালো। তিনি বললেন, (যদি ঐরূপ অভিমত সমর্থন করি) তবে তো আমি পথভ্রষ্ট হবো এবং হিদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকবো না। আমি এ বিষয়ে সেই ফায়সালাই দিবো যা রাসূলুল্লাহ (ﷺ) দিয়েছেন। মেয়ে পাবে অর্ধেক এবং পুত্রের কন্যা (নাতনী) পাবে ছয় ভাগের এক ভাগ যেন (উভয়টি মিলে) দুই-তৃতীয়াংশ পূর্ণ হয়। আর অবশিষ্ট (এক-তৃতীয়াংশ) অংশ পাবে সহোদর বোন।
সুনানে আবূ দাউদ হাদিস ২৮৯০-এর সারসংক্ষেপ
এই হাদিসে কন্যা, পুত্রের কন্যা এবং সহোদর বোনের মীরাস নিয়ে একটি গুরুত্বপূর্ণ ফয়সালার কথা এসেছে। একজন ব্যক্তি আবু মূসা আশআরী (রাঃ) ও সালমান ইবনু রবীআ (রাঃ)-এর কাছে জিজ্ঞেস করলে তারা কন্যাকে অর্ধেক এবং সহোদর বোনকে অর্ধেক দেন, আর পুত্রের কন্যাকে কিছু দেননি। পরে লোকটি ইবনু মাসউদ (রাঃ)-এর কাছে গেলে তিনি বলেন, তিনি নবী (صلى الله عليه وسلم)-এর ফয়সালা অনুযায়ী বিচার করবেন। সেই ফয়সালা হলো: কন্যা পাবে অর্ধেক, পুত্রের কন্যা পাবে ছয় ভাগের এক ভাগ, যাতে দুই-তৃতীয়াংশ পূর্ণ হয়, আর বাকি অংশ সহোদর বোন পাবে। এই হাদিসে মীরাসের অংশ নির্ধারণে নবী (صلى الله عليه وسلم)-এর ফয়সালা অনুসরণের গুরুত্ব স্পষ্ট। অনুমান নয়, প্রমাণভিত্তিক ফয়সালাই নিরাপদ পথ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মীরাস বণ্টনে নবী (صلى الله عليه وسلم)-এর ফয়সালা অনুসরণ করা জরুরি।
- কন্যা, নাতনি ও বোনের অংশ আলাদা অবস্থায় আলাদাভাবে নির্ধারিত হতে পারে।
- কোনো বিষয়ে ভুল শোনার পর সঠিক জ্ঞানীর কাছে যাচাই করা ভালো।
- উত্তরাধিকার বণ্টনে ছোট ভুলেও কারও অধিকার নষ্ট হতে পারে।
