১৯/১৮. অধ্যায়ঃ
স্বামীর রক্তপণে স্ত্রীর মীরাস
সুনানে আবু দাউদ : ২৯২৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৯২৭
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، قَالَ كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَقُولُ الدِّيَةُ لِلْعَاقِلَةِ وَلاَ تَرِثُ الْمَرْأَةُ مِنْ دِيَةِ زَوْجِهَا شَيْئًا حَتَّى قَالَ لَهُ الضَّحَّاكُ بْنُ سُفْيَانَ كَتَبَ إِلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ أُوَرِّثَ امْرَأَةَ أَشْيَمَ الضِّبَابِيِّ مِنْ دِيَةِ زَوْجِهَا . فَرَجَعَ عُمَرُ . قَالَ أَحْمَدُ بْنُ صَالِحٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ بِهَذَا الْحَدِيثِ عَنْ مَعْمَرٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَعِيدٍ وَقَالَ فِيهِ وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم اسْتَعْمَلَهُ عَلَى الأَعْرَابِ .
সাইদ (রহঃ) হতে বর্ণিতঃ
উমর ইবনু খাত্তাব (রাঃ) বলতেন, দিয়াত বংশের লোকদের জন্য এবং স্ত্রী তার স্বামীর দিয়াত থেকে কিছুই পায় না। দাহহাক ইবনু সুফিয়ান (রাঃ) তাকে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে লিখিত নির্দেশ পাঠান : আশআম আদ-দিবাবীর স্ত্রীকে তার স্বামীর দিয়াতের ওয়ারিস বানাও। তখন উমর (রাঃ) নিজস্ব মত পরিবর্তন করেন। অন্য বর্ণনায় আছে, নবী (ﷺ) তাকে বেদুইনদের প্রশাসক নিযুক্ত করেন।
