১/১১৩. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২৯৪ - এক গোসলে দুই সালাত
যে বলে, মুস্তাহাযা দুই ওয়াক্তের সালাত একত্রে আদায় করবে এবং এর জন্য একবার গোসল করবে
ইস্তিহাযায় এক গোসলে দুই সালাত আদায়ের পদ্ধতি
সুনানে আবূ দাউদ : ২৯৪
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৯৪
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتِ اسْتُحِيضَتِ امْرَأَةٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ﷺ فَأُمِرَتْ أَنْ تُعَجِّلَ الْعَصْرَ وَتُؤَخِّرَ الظُّهْرَ وَتَغْتَسِلَ لَهُمَا غُسْلاً . وَأَنْ تُؤَخِّرَ الْمَغْرِبَ وَتُعَجِّلَ الْعِشَاءَ وَتَغْتَسِلَ لَهُمَا غُسْلاً وَتَغْتَسِلَ لِصَلاَةِ الصُّبْحِ غُسْلاً . فَقُلْتُ لِعَبْدِ الرَّحْمَنِ أَعَنِ النَّبِيِّ ﷺ فَقَالَ لاَ أُحَدِّثُكَ عَنِ النَّبِيِّ ﷺ بِشَىْءٍ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর যুগে এক মহিলা রক্তপ্রদরে আক্রান্ত হলে তাকে ‘আসরের সালাত শীঘ্র আদায় করার, যুহরের সালাত বিলম্বে আদায় করার এবং উভয় সালাতের জন্য একবার গোসল করার আদেশ দেয়া হয়। একইভাবে তাকে নির্দেশ দেয়া হয় মাগরিবের সালাত বিলম্বে ও ‘ইশার সালাত শীঘ্র আদায় করার এবং উভয় সালাতের জন্য একবার গোসল করার, আর ফজরের সালাতের জন্য একবার গোসল করার। বর্ণনাকারী বলেন, আমি ‘আবদুর রহমান ইবনু ক্বাসিমকে জিজ্ঞেস করলাম, এটা কি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সূত্রে বর্ণনা করেছেন? তিনি বললেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ব্যতীত অন্য কারো থেকে কিছু বর্ণনা করি না।
সুনানে আবূ দাউদ হাদিস ২৯৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর যুগে এক নারীর ইস্তিহাযার ঘটনা এসেছে। তাকে নির্দেশ দেওয়া হয়, আসরের সালাত এগিয়ে আদায় করবে এবং যুহরের সালাত বিলম্বে আদায় করবে। এরপর একবার গোসল করে যুহর ও আসর একসঙ্গে আদায় করবে। একইভাবে মাগরিব বিলম্বে এবং ইশা এগিয়ে এনে এক গোসলে দুই সালাত আদায় করবে। আর ফজরের জন্য আলাদা গোসল করবে। বর্ণনাকারী আবদুর রহমান ইবন কাসিমকে জিজ্ঞেস করেন, এটি কি নবী (صلى الله عليه وسلم)-এর সূত্রে? তিনি বলেন, তিনি নবী (صلى الله عليه وسلم) ছাড়া অন্য কারো থেকে কিছু বর্ণনা করেন না। হাদিসটি ইস্তিহাযায় সালাত জমা ও গোসলের একটি নির্দিষ্ট পদ্ধতি দেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইস্তিহাযা অবস্থায় দুই সালাত এক গোসলে আদায়ের বর্ণনা এসেছে।
- যুহর-আসর এবং মাগরিব-ইশা সময় কাছাকাছি করে আদায়ের কথা আছে।
- ফজরের জন্য আলাদা গোসলের কথা বলা হয়েছে।
- বর্ণনাকারী সূত্রের বিষয়টি পরিষ্কার করেছেন।
