১/১১৩. অধ্যায়ঃ
যে বলে, মুস্তাহাযা দুই ওয়াক্তের সালাত একত্রে আদায় করবে এবং এর জন্য একবার গোসল করবে
সুনানে আবু দাউদ : ২৯৫
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৯৫
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ يَحْيَى، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ سَهْلَةَ بِنْتَ سُهَيْلٍ، اسْتُحِيضَتْ فَأَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَمَرَهَا أَنْ تَغْتَسِلَ عِنْدَ كُلِّ صَلاَةٍ فَلَمَّا جَهَدَهَا ذَلِكَ أَمَرَهَا أَنْ تَجْمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ بِغُسْلٍ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ بِغُسْلٍ وَتَغْتَسِلَ لِلصُّبْحِ . قَالَ أَبُو دَاوُدَ وَرَوَاهُ ابْنُ عُيَيْنَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ أَنَّ امْرَأَةً اسْتُحِيضَتْ فَسَأَلَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَمَرَهَا بِمَعْنَاهُ .
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
সহলা বিনতে সুহাইল ইস্তিহাজা অবস্থায় নবী (ﷺ)-এর নিকট এলেন। নবী (ﷺ) তাকে প্রত্যেক সালাতের জন্য গোসল করার নির্দেশ দিলেন। তার জন্য এটা কষ্টসাধ্য হওয়ায় তিনি তাকে এক গোসলে একত্রে যুহর ও আসর এবং এক গোসলে একত্রে মাগরিব ও ইশা, এবং এক গোসলে ফজর সালাত আদায়ের নির্দেশ দিলেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, হাদিসটি ইবনু উয়াইনাহ আবদুর রহমান ইবনুল কাসিম হতে তার পিতার সূত্রেও বর্ণনা করেছেন। তাতে রয়েছে: এক মহিলার ইস্তিহাজা হলে এ বিষয়ে সে নবী (ﷺ)-কে জিজ্ঞেস করে। নবী (ﷺ) তাকে নির্দেশ দিলেন … পূর্বোক্ত হাদিসের অনুরূপ।
[২৯৪] পূর্বের হাদীস দেখুন। মুনযিরী বলেনঃ সানাদে মুহাম্মাদ ইবনু ইসহাক্ব রয়েছে। তার দ্বারা দলীল গ্রহণের ব্যাপারে মতভেদ আছে। হাদীসটি তিনি আন্ আন্ শব্দে বর্ণনা করেছেন। তিনি তাদলীস করতেন।
