২০/২০. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২৯৭৮ - খুমুসে বনী হাশিম ও মুত্তালিব
নবী (ﷺ) গনীমতের মাল থেকে যে এক-পঞ্চমাংশ নিতেন তা কোথায় ব্যয় করতেন এবং নিকটাত্মীয়দের অংশ সম্পর্কে
খুমুস বণ্টনে বনী হাশিম ও বনী মুত্তালিবের মর্যাদা
সুনানে আবূ দাউদ : ২৯৭৮
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৯৭৮
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَخْبَرَنِي جُبَيْرُ بْنُ مُطْعِمٍ، أَنَّهُ جَاءَ هُوَ وَعُثْمَانُ بْنُ عَفَّانَ يُكَلِّمَانِ رَسُولَ اللَّهِ ﷺ فِيمَا قَسَمَ مِنَ الْخُمُسِ بَيْنَ بَنِي هَاشِمٍ وَبَنِي الْمُطَّلِبِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ قَسَمْتَ لإِخْوَانِنَا بَنِي الْمُطَّلِبِ وَلَمْ تُعْطِنَا شَيْئًا وَقَرَابَتُنَا وَقَرَابَتُهُمْ مِنْكَ وَاحِدَةٌ. فَقَالَ النَّبِيُّ ﷺ " إِنَّمَا بَنُو هَاشِمٍ وَبَنُو الْمُطَّلِبِ شَىْءٌ وَاحِدٌ ".قَالَ جُبَيْرٌ وَلَمْ يَقْسِمْ لِبَنِي عَبْدِ شَمْسٍ وَلاَ لِبَنِي نَوْفَلٍ مِنْ ذَلِكَ الْخُمُسِ كَمَا قَسَمَ لِبَنِي هَاشِمٍ وَبَنِي الْمُطَّلِبِ. قَالَ وَكَانَ أَبُو بَكْرٍ يَقْسِمُ الْخُمُسَ نَحْوَ قَسْمِ رَسُولِ اللَّهِ ﷺ غَيْرَ أَنَّهُ لَمْ يَكُنْ يُعْطِي قُرْبَى رَسُولِ اللَّهِ ﷺ مَا كَانَ النَّبِيُّ ﷺ يُعْطِيهِمْ. قَالَ وَكَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ يُعْطِيهِمْ مِنْهُ وَعُثْمَانُ بَعْدَهُ.
জুবায়র ইবনু মুত’ইম (রাঃ) হতে বর্ণিতঃ
একদা তিনি এবং ‘উসমান ইবনু ‘আফফান (রাঃ) গনীমাতের এক-পঞ্চমাংশ বণ্টন সম্পর্কে আলাপ করতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে আসলেন, যা তিনি হাশিম ও মুত্তালিব বংশের মধ্যে বণ্টন করেছিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমাদের ভাই বনু মুত্তালিবের মধ্যে এক-পঞ্চমাংশ বণ্টন করলেন, আর আমাদের কিছুই দিলেন না। অথচ আপনার সাথে আত্মীয়তার বন্ধনের দিক থেকে তারা এবং আমরা একই পর্যায়ভুক্ত। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ বনু হাশিম ও বনু মুত্তালিব একই। জুবাইর (রাঃ) বলেন, তিনি বনু ‘আবদে শামস ও বনু নাওফাল বংশীয়দেরকে সেই এক-পঞ্চমাংশ থেকে দেননি, যেভাবে বনু হাশিম ও বনু মুত্তালিবকে দিয়েছিলেন। বর্ণনাকারী বলেন, আবু বকর (রাঃ)এক-পঞ্চমাংশ বিষয়ে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নীতি অনুসরণ করতেন। ব্যতিক্রম ছিল, তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকটাত্মীয়দেরকে এক-পঞ্চমাংশ থেকে ভাগ দিতেন না, যদিও নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে দিতেন। কিন্তু ‘উমর (রাঃ) এবং পরে ‘উসমান (রাঃ) তাদেরকে তা থেকে দিয়েছেন।
সুনানে আবূ দাউদ হাদিস ২৯৭৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে জুবাইর ইবনু মুতইম (রাঃ) ও উসমান ইবনু আফফান (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে গনীমতের এক-পঞ্চমাংশ বণ্টন বিষয়ে কথা বলেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তা বনী হাশিম ও বনী মুত্তালিবের মধ্যে বণ্টন করেছিলেন। তাঁরা বলেন, বনী মুত্তালিব ও আমাদের আত্মীয়তার সম্পর্ক তো একই পর্যায়ের, তাহলে তাঁদের দেওয়া হলো আর আমাদের দেওয়া হলো না কেন? নবী (صلى الله عليه وسلم) বলেন, বনী হাশিম ও বনী মুত্তালিব একই। বর্ণনায় আরও এসেছে, বনী আবদ শামস ও বনী নওফালকে এভাবে দেওয়া হয়নি। এই হাদিস খুমুস বণ্টন, আত্মীয়তার সম্পর্ক এবং নবী (صلى الله عليه وسلم)-এর বিশেষ বণ্টননীতির শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- খুমুস বণ্টনে নবী (صلى الله عليه وسلم)-এর নির্ধারিত নীতি অনুসরণ করা হয়েছে।
- বনী হাশিম ও বনী মুত্তালিবকে এক হিসেবে গণ্য করা হয়েছে।
- আত্মীয়তার দাবি থাকলেও নবী (صلى الله عليه وسلم)-এর সিদ্ধান্তই চূড়ান্ত।
- পরবর্তী খলিফাদের আমলে বণ্টনের প্রয়োগে কিছু ভিন্নতা এসেছে বলে বর্ণনায় আছে।
