২০/২০. অধ্যায়ঃ
নবী (ﷺ) গনীমতের মাল থেকে যে এক-পঞ্চমাংশ নিতেন তা কোথায় ব্যয় করতেন এবং নিকটাত্মীয়দের অংশ সম্পর্কে
সুনানে আবু দাউদ : ২৯৭৯
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৯৭৯
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، حَدَّثَنَا جُبَيْرُ بْنُ مُطْعِمٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَقْسِمْ لِبَنِي عَبْدِ شَمْسٍ وَلاَ لِبَنِي نَوْفَلٍ مِنَ الْخُمُسِ شَيْئًا كَمَا قَسَمَ لِبَنِي هَاشِمٍ وَبَنِي الْمُطَّلِبِ . قَالَ وَكَانَ أَبُو بَكْرٍ يَقْسِمُ الْخُمُسَ نَحْوَ قَسْمِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم غَيْرَ أَنَّهُ لَمْ يَكُنْ يُعْطِي قُرْبَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَمَا كَانَ يُعْطِيهِمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَ عُمَرُ يُعْطِيهِمْ وَمَنْ كَانَ بَعْدَهُ مِنْهُمْ .
জুবাইর ইবনু মুত্ব’ইম (রাঃ) হতে বর্ণিতঃ
বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বনী হাশিম ও বনী মুত্তালিবকে যেভাবে গণিমতের এক-পঞ্চমাংশ থেকে প্রদান করেন, বনী আবদু শামস ও বনী নওফালকে তা থেকে দেননি। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যেভাবে গণিমতের এক-পঞ্চমাংশ বণ্টন করেছিলেন, আবু বকর (রাঃ) ঠিক সেভাবেই বণ্টন করেছেন। তবে ব্যতিক্রম ছিল, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর নিকটাত্মীয়দেরকে যেভাবে দিয়েছেন, তিনি তাঁদেরকে (ধনী হওয়ার কারণে) সেভাবে দেননি। কিন্তু উমর (রাঃ) এবং তাঁর পরবর্তী খলিফা তাঁদেরকে এক-পঞ্চমাংশ থেকে দিয়েছেন।
