২০/২০. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ২৯৮০ - বনী মুত্তালিবের সাথে ঐক্য

নবী (ﷺ) গনীমতের মাল থেকে যে এক-পঞ্চমাংশ নিতেন তা কোথায় ব্যয় করতেন এবং নিকটাত্মীয়দের অংশ সম্পর্কে

বনী হাশিম ও বনী মুত্তালিব: খুমুস বণ্টনের কারণ

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৯৮০

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَخْبَرَنِي جُبَيْرُ بْنُ مُطْعِمٍ، قَالَ لَمَّا كَانَ يَوْمُ خَيْبَرَ وَضَعَ رَسُولُ اللَّهِ ﷺ سَهْمَ ذِي الْقُرْبَى فِي بَنِي هَاشِمٍ وَبَنِي الْمُطَّلِبِ وَتَرَكَ بَنِي نَوْفَلٍ وَبَنِي عَبْدِ شَمْسٍ فَانْطَلَقْتُ أَنَا وَعُثْمَانُ بْنُ عَفَّانَ حَتَّى أَتَيْنَا النَّبِيَّ ﷺ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ هَؤُلاَءِ بَنُو هَاشِمٍ لاَ نُنْكِرُ فَضْلَهُمْ لِلْمَوْضِعِ الَّذِي وَضَعَكَ اللَّهُ بِهِ مِنْهُمْ فَمَا بَالُ إِخْوَانِنَا بَنِي الْمُطَّلِبِ أَعْطَيْتَهُمْ وَتَرَكْتَنَا وَقَرَابَتُنَا وَاحِدَةٌفَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «أَنَا وَبَنُو الْمُطَّلِبِ لاَ نَفْتَرِقُ فِي جَاهِلِيَّةٍ وَلاَ إِسْلاَمٍ وَإِنَّمَا نَحْنُ وَهُمْ شَىْءٌ وَاحِدٌ» . وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ .

জুবায়র ইবনু মুত’ইম (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) খায়বার বিজয়ের দিন তাঁর (ﷺ) বনু হাশিম ও বনু মুত্তালিবের আত্মীয়দের মধ্যে গনীমাত বণ্টন করেন কিন্তু নাওফাল ও ‘আবদে শামস বংশীয়দেরকে দেননি। আমি ও ‘উসমান ইবনু ‘আফফান (রাঃ) রওয়ানা হয়ে নবী (ﷺ) এর কাছে এসে বললাম, হে আল্লাহর রাসূল! আমরা হাশিম বংশীয়দের মর্যাদা অস্বীকার করি না। কেননা আল্লাহ আপনাকে এ বংশে সৃষ্টি করেছেন। কিন্তু মুত্তালিব গোত্রের ভাইদের জন্য কি করা হলো। তাদেরকে গনীমাতের অংশ দিলেন, অথচ আমাদেরকে বঞ্চিত করলেন। আত্মীয়তার সম্পর্কের দিক থেকে আমরা ও তাঁরা একই পর্যায়ের।রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ ‘আমরা ও বনু মুত্তালিব না জাহিলিয়াতের যুগে সম্পর্ক ছিন্ন করেছি, আর না ইসলামী যুগে। আমরা এবং তাঁরা একই।’ এ বলে নবী (ﷺ) তাঁর এক হাতের আঙুল অন্য হাতের আঙুলের ফাঁকে প্রবেশ করান।

সুনানে আবূ দাউদ হাদিস ২৯৮০-এর সারসংক্ষেপ

এই হাদিসে খায়বার বিজয়ের দিনের ঘটনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বনী হাশিম ও বনী মুত্তালিবের আত্মীয়দের মধ্যে গনীমতের অংশ রাখেন, কিন্তু নওফাল ও আবদে শামস বংশীয়দের দেননি। তখন জুবাইর ইবনু মুতইম (রাঃ) ও উসমান ইবনু আফফান (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এসে বলেন, আমরা বনী হাশিমের মর্যাদা অস্বীকার করি না, কিন্তু বনী মুত্তালিবকে দেওয়া হলো কেন, অথচ আত্মীয়তার দিক থেকে আমরা ও তারা একই পর্যায়ের? রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, তিনি ও বনী মুত্তালিব জাহিলিয়াতেও আলাদা হননি, ইসলামেও আলাদা নন; তাঁরা এক। তিনি আঙুল মিলিয়ে তা বুঝিয়ে দেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খুমুস বণ্টনে নবী (صلى الله عليه وسلم) বনী হাশিম ও বনী মুত্তালিবকে এক হিসেবে গণ্য করেছেন।
  • বনী মুত্তালিবের সাথে সম্পর্ক জাহিলিয়াত ও ইসলাম—দুই সময়েই অটুট ছিল বলে বর্ণনায় এসেছে।
  • সাহাবিরা প্রশ্ন করলে নবী (صلى الله عليه وسلم) কারণ ব্যাখ্যা করেছেন।
  • আত্মীয়তার দাবির পাশাপাশি বাস্তব সম্পর্ক ও সহায়তার ইতিহাসও বিবেচিত হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন