২০/২১. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২৯৯৫ - কর, ফাই ও প্রশাসক
গনীমাতের মালে সেনাপতির অংশ
সুনানে আবূ দাউদ : ২৯৯৫
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৯৯৫
حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الزُّهْرِيِّ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَدِمْنَا خَيْبَرَ فَلَمَّا فَتَحَ اللَّهُ تَعَالَى الْحِصْنَ ذُكِرَ لَهُ جَمَالُ صَفِيَّةَ بِنْتِ حُيَىٍّ وَقَدْ قُتِلَ زَوْجُهَا وَكَانَتْ عَرُوسًا فَاصْطَفَاهَا رَسُولُ اللَّهِ ﷺ لِنَفْسِهِ فَخَرَجَ بِهَا حَتَّى بَلَغْنَا سُدَّ الصَّهْبَاءِ حَلَّتْ فَبَنَى بِهَا .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা খায়বারে আক্রমণ করি। মহান আল্লাহ যখন এ দুর্গ জয় করালেন তখন হুয়াইয়ের কন্যা সাফিয়্যাহর (রাঃ) সৌন্দর্যের কথা রাসূলুল্লাহর (ﷺ) কাছে বর্ণনা করা হয়। তিনি সদ্য বিবাহিতা ছিলেন এবং তাঁর স্বামী এ যুদ্ধে নিহত হয়েছিল। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে নিজের জন্য পছন্দ করলেন। অতঃপর তাঁকে নিয়ে সেখান থেকে রওনা হলেন। আমরা সাদ্দুস-সাহবা নামক জায়গাতে পৌঁছলে তিনি মাসিক ঋতু থেকে পবিত্র হন। অতঃপর নবী (ﷺ) তাঁর সাথে নির্জনবাস করেন।
