২০/২৬. অধ্যায়ঃ
তায়িফ (বিজয়) সম্পর্কিত তথ্য
সুনানে আবু দাউদ : ৩০২৫
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩০২৫
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - يَعْنِي ابْنَ عَبْدِ الْكَرِيمِ - حَدَّثَنِي إِبْرَاهِيمُ، - يَعْنِي ابْنَ عَقِيلِ بْنِ مُنَبِّهٍ - عَنْ أَبِيهِ، عَنْ وَهْبٍ، قَالَ سَأَلْتُ جَابِرًا عَنْ شَأْنِ، ثَقِيفٍ إِذْ بَايَعَتْ قَالَ اشْتَرَطَتْ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَنْ لاَ صَدَقَةَ عَلَيْهَا وَلاَ جِهَادَ وَأَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعْدَ ذَلِكَ يَقُولُ " سَيَتَصَدَّقُونَ وَيُجَاهِدُونَ إِذَا أَسْلَمُوا " .
ওয়াহ্ব (রহঃ) হতে বর্ণিতঃ
আমি জাবির (রাঃ) কে জিজ্ঞেস করি, সাকীফ যখন বাইআত গ্রহণ করলো, তখন তারা কি কি শর্ত আরোপ করেছিলো? তিনি বললেন, তারা নবী (ﷺ)-এর কাছে এ শর্তের উপর বাইআত নিলো যে, তারা যাকাত দিবে না এবং জিহাদে যোগদান করবে না। এরপর তিনি নবী (ﷺ) কে বলতে শুনেছেন: তারা যখন ইসলাম গ্রহণ করবে তখন যাকাত দিবে, জিহাদেও যোগদান করবে।
সহীহ : সহীহাহ (১৮৮৮)।
