১/১১৮. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৩০৪ - হায়িযের রক্ত চেনার উপায়

ইস্তিহাযা রোগিণী প্রত্যেক ওয়াক্ত সালাতের জন্য ওযু করবে

হায়িযের রক্ত চেনা ও ইস্তিহাযায় সালাতের নিয়ম

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩০৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ مُحَمَّدٍ، - يَعْنِي ابْنَ عَمْرٍو - حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ فَاطِمَةَ بِنْتِ أَبِي حُبَيْشٍ، أَنَّهَا كَانَتْ تُسْتَحَاضُ فَقَالَ لَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا كَانَ دَمُ الْحَيْضِ فَإِنَّهُ دَمٌ أَسْوَدُ يُعْرَفُ فَإِذَا كَانَ ذَلِكَ فَأَمْسِكِي عَنِ الصَّلاَةِ فَإِذَا كَانَ الآخَرُ فَتَوَضَّئِي وَصَلِّي ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ قَالَ ابْنُ الْمُثَنَّى وَحَدَّثَنَا بِهِ ابْنُ أَبِي عَدِيٍّ حِفْظًا فَقَالَ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ أَنَّ فَاطِمَةَ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَرُوِيَ عَنِ الْعَلاَءِ بْنِ الْمُسَيَّبِ وَشُعْبَةَ عَنِ الْحَكَمِ عَنْ أَبِي جَعْفَرٍ قَالَ الْعَلاَءُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَوْقَفَهُ شُعْبَةُ عَلَى أَبِي جَعْفَرٍ تَوَضَّأُ لِكُلِّ صَلاَةٍ ‏.‏

ফাতিমা বিনতু আবূ হুবাইশ (রাঃ) হতে বর্ণিতঃ

ফাতিমা বিনতু আবূ হুবাইশ (রাঃ) ছিল রক্ত প্রদরের রোগীণী। নবী (ﷺ) তাঁকে বললেনঃ হায়িযের রক্ত চেনার উপায় হলো, তা কালো রংয়ের হয়ে থাকে। এ ধরণের রক্ত বের হলে তুমি সালাত ছেড়ে দেবে। আর যখন অন্য রকম রক্ত নির্গত হবে তখন ওজু করে সালাত আদায় করবে। [৩০৩] ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, ইবনুল মুসান্না বলেছেন, ইবনু আবূ ‘আদী আমাদের নিকট এটি মুখস্থ থেকে বর্ণনা করেছেন এবং বলেছেন, ‘উরওয়াহ হতে ‘আয়িশা (রাঃ) সূত্রে যে, ফাতিমা...। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, শু‘বাহ (রহঃ) আবূ জা‘ফারের সাথে ঐকমত্য পোষণ করে বলেন, রক্ত প্রদরের রোগীণী প্রতি ওয়াক্ত সালাতের জন্য ওজু করবে।

[৩০৩] এটি গত হয়েছে (২৮৬)-এ।

সুনানে আবূ দাউদ হাদিস ৩০৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে ফাতিমা বিনতে আবু হুবাইশ (রাঃ)-এর রক্ত প্রদরের কথা এসেছে। নবী (صلى الله عليه وسلم) তাকে হায়িযের রক্ত চেনার একটি লক্ষণ জানান। তিনি বলেন, হায়িযের রক্ত কালো রঙের এবং তা চেনা যায়। এ ধরনের রক্ত বের হলে সালাত ছেড়ে দিতে বলা হয়েছে। আর যখন অন্য ধরনের রক্ত বের হবে, তখন ওজু করে সালাত আদায় করতে বলা হয়েছে। এতে ইস্তিহাযা অবস্থায় সালাতের নিয়ম পরিষ্কারভাবে বোঝা যায়। একই সঙ্গে বর্ণনায় প্রতি সালাতের জন্য ওজুর কথাও এসেছে। তাই এই হাদিসের মূল শিক্ষা হলো, সব রক্তকে একইভাবে গণনা করা হবে না; হায়িযের রক্ত ও অন্য রক্তের মধ্যে পার্থক্য বুঝে সালাতের আমল ঠিক করতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হায়িযের রক্তের একটি পরিচিত লক্ষণ হিসেবে কালো রঙের কথা এসেছে।
  • হায়িযের রক্ত হলে সালাত থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
  • অন্য ধরনের রক্ত হলে ওজু করে সালাত আদায় করার কথা বলা হয়েছে।
  • ইস্তিহাযা অবস্থায় পবিত্রতা ও সালাতের ব্যাপারে সচেতন থাকা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন