১/১১৯. অধ্যায়ঃ
কেবল ওযু নষ্ট হলেই মুস্তাহাযাকে ওযু করতে হবে
সুনানে আবু দাউদ : ৩০৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩০৬
حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ رَبِيعَةَ، أَنَّهُ كَانَ لاَ يَرَى عَلَى الْمُسْتَحَاضَةِ وُضُوءًا عِنْدَ كُلِّ صَلاَةٍ إِلاَّ أَنْ يُصِيبَهَا حَدَثٌ غَيْرُ الدَّمِ فَتَوَضَّأُ . قَالَ أَبُو دَاوُدَ هَذَا قَوْلُ مَالِكٍ يَعْنِي ابْنَ أَنَسٍ .
রবী‘আহ হতে বর্ণিতঃ
তার অভিমত হলো, মুস্তাহাজার প্রত্যেক সালাতের পূর্বে ওজু করার প্রয়োজন নেই। কিন্তু যদি তার ওজু নষ্ট হয়ে যায়, অবশ্যই ইস্তিহাজা ছাড়া, তাহলে ওজু করে নিবে। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, মালিক ইবনু আনাসের মত এটাই।
