২১/৩৯. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩১৬০ - জানাযা
মৃতকে গোসলদাতার গোসল করা সম্পর্কে
সুনানে আবূ দাউদ : ৩১৬০
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩১৬০
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا زَكَرِيَّا، حَدَّثَنَا مُصْعَبُ بْنُ شَيْبَةَ، عَنْ طَلْقِ بْنِ حَبِيبٍ الْعَنَزِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا حَدَّثَتْهُ أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يَغْتَسِلُ مِنْ أَرْبَعٍ مِنَ الْجَنَابَةِ وَيَوْمَ الْجُمُعَةِ وَمِنَ الْحِجَامَةِ وَغُسْلِ الْمَيِّتِ .
‘আবদুল্লাহ ইবনুয যুবাইর (রাঃ) হতে ‘আয়িশাহ (রাঃ) সূত্র হতে বর্ণিতঃ
তিনি ‘আবদুল্লাহ ইবনুয যুবাইর (রাঃ) কে হাদীস শুনিয়েছেন যে, নবী (ﷺ) চার অবস্থায় গোসল করতেনঃ সহবাসের পর, জুমু’আর দিনে গোসল, শিংগা লাগানোর পর এবং মৃতকে গোসল দেয়ার পর গোসল।
