২১/৬৬. অধ্যায়ঃ
লাশ রাখতে কতজন কবর নামবে
সুনানে আবু দাউদ : ৩২০৯
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩২০৯
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ عَامِرٍ، قَالَ غَسَّلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلِيٌّ وَالْفَضْلُ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ وَهُمْ أَدْخَلُوهُ قَبْرَهُ قَالَ وَحَدَّثَنِي مُرَحَّبٌ أَوِ ابْنُ أَبِي مُرَحَّبٍ أَنَّهُمْ أَدْخَلُوا مَعَهُمْ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ فَلَمَّا فَرَغَ عَلِيٌّ قَالَ إِنَّمَا يَلِي الرَّجُلَ أَهْلُهُ .
আমির (রহঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-কে আলী (রাঃ), আল-ফাজল ইবনু আব্বাস (রাঃ) ও উসামা ইবনু জায়েদ (রাঃ) গোসল দিয়েছেন এবং তারাই তাঁকে কবরে নামিয়েছেন। আশ-শা’বী (রহঃ) বলেন, মারহাব কিংবা ইবনু আবু মারহাব আমাদের কাছে বর্ণনা করেন, তারা আবদুর রহমান ইবনু আউফ (রাঃ)-কেও তাদের সাথে শরীক করেন। দাফন সম্পন্ন করে আলী (রাঃ) বললেন, মৃত ব্যক্তির দাফন কাজ তার স্বজনদের সম্পন্ন করা উচিত।
সহীহ : আহকাম (১৪৭)
