২১/৬৮. অধ্যায়ঃ
লাশ কবর রাখার সময় মৃতের জন্য দোয়া করা
সুনানে আবু দাউদ : ৩২১২
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩২১২
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ زَاذَانَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي جَنَازَةِ رَجُلٍ مِنَ الأَنْصَارِ فَانْتَهَيْنَا إِلَى الْقَبْرِ وَلَمْ يُلْحَدْ بَعْدُ فَجَلَسَ النَّبِيُّ صلى الله عليه وسلم مُسْتَقْبِلَ الْقِبْلَةِ وَجَلَسْنَا مَعَهُ .
আল-বারাআ ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে আনসারদের এক ব্যক্তির জানাযা পড়ার জন্য বের হলাম। আমরা সেখানে পৌঁছে দেখি, তখনও কবর খনন শেষ হয়নি। নবী (ﷺ) কেবলামুখী হয়ে বসলেন। আমরাও তাঁর সাথে বসে গেলাম।
