২১/৭২. অধ্যায়ঃ

দাফন শেষে ফেরার সময় কবরের পাশে দাঁড়িয়ে মৃতের জন্য ক্ষমা প্রার্থনা

সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩২১৯

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ أَبَا عَلِيٍّ الْهَمْدَانِيَّ، حَدَّثَهُ قَالَ كُنَّا مَعَ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ بِرُودِسَ مِنْ أَرْضِ الرُّومِ فَتُوُفِّيَ صَاحِبٌ لَنَا فَأَمَرَ فَضَالَةُ بِقَبْرِهِ فَسُوِّيَ ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَأْمُرُ بِتَسْوِيَتِهَا ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ رُودِسُ جَزِيرَةٌ فِي الْبَحْرِ ‏.‏

আমর ইবনুল হারিস (রহঃ) হতে বর্ণিতঃ

আবু আলী আল-হামদানি (রহঃ) তাকে এ হাদীসটি জানান। আমরা ফাদালাহ ইবন উবাইদ (রাঃ)-এর সাথে রুম দেশের রূদিস নামক স্থানে ছিলাম। আমাদের এক ব্যক্তি এখানে মৃত্যুবরণ করল। তার কবর সম্পর্কে ফাদালাহ (রাঃ)-এর নির্দেশ মোতাবেক মাটি সমান করে দেওয়া হলো। অতঃপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে কবর সমতল করার নির্দেশ দিতে শুনেছি। আবু দাউদ (রহঃ) বলেন, ‘রূদিস’ সমুদ্রে অবস্থিত একটি দ্বীপের নাম।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন