২২/২. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৩২৪৪ - শপথ দিয়ে জমি দখলের ভয়াবহতা

নবী (ﷺ)-এর মিম্বারের উপর মিথ্যা কসম খাওয়া কঠিন পাপ

জমি দখলে মিথ্যা শপথ: ভয়াবহ আখিরাতের সতর্কতা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩২৪৪

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا الْفِرْيَابِيُّ، حَدَّثَنَا الْحَارِثُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنِي كُرْدُوسٌ، عَنِ الأَشْعَثِ بْنِ قَيْسٍ، أَنَّ رَجُلاً، مِنْ كِنْدَةَ وَرَجُلاً مِنْ حَضْرَمَوْتَ اخْتَصَمَا إِلَى النَّبِيِّ ﷺ فِي أَرْضٍ مِنَ الْيَمَنِ فَقَالَ الْحَضْرَمِيُّ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَرْضِي اغْتَصَبَنِيهَا أَبُو هَذَا وَهِيَ فِي يَدِهِ . قَالَ «هَلْ لَكَ بَيِّنَةٌ " . قَالَ لاَ وَلَكِنْ أُحَلِّفُهُ وَاللَّهِ مَا يَعْلَمُ أَنَّهَا أَرْضِي اغْتَصَبَنِيهَا أَبُوهُ فَتَهَيَّأَ الْكِنْدِيُّ لِلْيَمِينِ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «لاَ يَقْتَطِعُ أَحَدٌ مَالاً بِيَمِينٍ إِلاَّ لَقِيَ اللَّهَ وَهُوَ أَجْذَمُ» . فَقَالَ الْكِنْدِيُّ هِيَ أَرْضُهُ .

আশ‘আস ইবনু কায়েস (রাঃ) হতে বর্ণিতঃ

কিনদাহ এলাকার একজন ও হাদরামাওত এলাকার একজন-এ দু’জনে ইয়ামানে অবস্থিত এক খণ্ড জমির মালিকানা দাবি করে নবী (ﷺ) এর কাছে মোকদ্দমা পেশ করলো। হাদরামাওতের লোকটি বললো, হে আল্লাহর রাসূল! এ ব্যক্তির পিতা আমার জমি জবরদখল করে নিয়েছে। সে এখন তার দখলে আছে। তিনি বললেনঃ তোমার কোন সাক্ষী আছে কি? সে বললো, না। তাহলে আপনি তাকে এভাবে কসম করতে বলুন, “আল্লাহর শপথ, আমার এ জমি তার পিতা জবরদখল করে নিয়েছে এ বিষয়ে সে জানে না।” এ কথা শুনেই কিনদার লোকটি শপথ করতে উদ্ধত হলো। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ শপথের মাধ্যমে কেউ সম্পদ আত্মসাৎ করলে সে হাত-পা কাটা অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হবে। এ কথা শুনে কিনদী বললো, নিঃসন্দেহে এ জমিটা তার।

সুনানে আবূ দাউদ হাদিস ৩২৪৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইয়ামানের এক জমি নিয়ে দুই ব্যক্তির বিরোধের কথা এসেছে। একজন দাবি করলেন, অন্যজনের পিতা তার জমি জবরদখল করেছে। সাক্ষী না থাকায় শপথের কথা আসে। তখন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সতর্ক করে বলেন, শপথের মাধ্যমে কেউ সম্পদ আত্মসাৎ করলে সে আল্লাহর সামনে হাত-পা কাটা অবস্থায় উপস্থিত হবে। এই কথা শুনে কিনদার লোকটি শপথ থেকে ফিরে যায় এবং জমি আসল দাবিদারের বলে স্বীকার করে। হাদিসটি দেখায়, মিথ্যা কসম শুধু আইনি কৌশল নয়; এটি আল্লাহর সামনে বড় দায়। জমি, সম্পদ বা অধিকার নিয়ে বিরোধে সত্যবাদিতা খুব জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জমি বা সম্পদের বিরোধে সত্য বলা জরুরি।
  • মিথ্যা শপথ মানুষকে কঠিন আখিরাতি ক্ষতির দিকে নিতে পারে।
  • নবী صلى الله عليه وسلم শপথের আগে মানুষকে আল্লাহর ভয় স্মরণ করিয়েছেন।
  • সত্য স্বীকার করা কখনো কখনো বড় ক্ষতি থেকে বাঁচার পথ হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন