২২/২. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৩২৪৫ - যুলুমের কসম ও আল্লাহর মুখ ফিরিয়ে নেওয়া

নবী (ﷺ)-এর মিম্বারের উপর মিথ্যা কসম খাওয়া কঠিন পাপ

যুলুম করে কসম: অন্যের সম্পদ খাওয়ার ভয়াবহ পরিণতি

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩২৪৫

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلِ بْنِ حُجْرٍ الْحَضْرَمِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ جَاءَ رَجُلٌ مِنْ حَضْرَمَوْتَ وَرَجُلٌ مِنْ كِنْدَةَ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ الْحَضْرَمِيُّ يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذَا غَلَبَنِي عَلَى أَرْضٍ كَانَتْ لأَبِي. فَقَالَ الْكِنْدِيُّ هِيَ أَرْضِي فِي يَدِي أَزْرَعُهَا لَيْسَ لَهُ فِيهَا حَقٌّ . قَالَ فَقَالَ النَّبِيُّ ﷺ لِلْحَضْرَمِيِّ " أَلَكَ بَيِّنَةٌ " . قَالَ لاَ. قَالَ " فَلَكَ يَمِينُهُ " . قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ فَاجِرٌ لاَ يُبَالِي مَا حَلَفَ عَلَيْهِ لَيْسَ يَتَوَرَّعُ مِنْ شَىْءٍ. فَقَالَ النَّبِيُّ ﷺ " لَيْسَ لَكَ مِنْهُ إِلاَّ ذَاكَ " . فَانْطَلَقَ لِيَحْلِفَ لَهُ فَلَمَّا أَدْبَرَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " أَمَا لَئِنْ حَلَفَ عَلَى مَالٍ لِيَأْكُلَهُ ظَالِمًا لَيَلْقَيَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَهُوَ عَنْهُ مُعْرِضٌ " .

ওয়াইল ইবনু হুজর (রাঃ) হতে বর্ণিতঃ

হাদরামাওতের একজন এবং কিনদাহ এলাকার একজন রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এলো। হাদরামী বললো, হে আল্লাহর রাসূল! এ ব্যক্তি আমার পৈত্রিক সম্পত্তি জবরদখল করে নিয়েছে। কিনদী বললো, এটা আমার দখলেই আছে। আমিই তাতে চাষাবাদ করি, এতে তার কোন স্বত্ব নাই। বর্ণনাকারী বলেন, নবী (ﷺ) হাদরামীকে বললেন। তোমার কোন সাক্ষী আছে কি? সে বললো, না। তিনি বললেনঃ তবে তোমাকে কিনদীর শপথের উপর নির্ভর করতে হবে।লোকটি বললো, হে আল্লাহর রাসূল। সে তো মন্দ লোক। সে মিথ্যা কসম করতে পরোয়া করবে না। তার কোন বাছ-বিচার নাই। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এছাড়া তোমার কোন বিকল্প পথ নেই। কিনদী শপথ করতে অগ্রসর হলো। সে যখন পিঠ ফিরালো, রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ জেনে রাখো। সে যদি জুলুম করে অন্যের সম্পদ দখলের জন্য কসম খায়, তবে সে আল্লাহর সামনে এমন অবস্থায় উপস্থিত হবে যে, তিনি তার থেকে মুখ ফিরিয়ে নিবেন।

সুনানে আবূ দাউদ হাদিস ৩২৪৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে হাদরামাওতের একজন ও কিনদার একজন ব্যক্তির জমি সংক্রান্ত বিরোধের কথা এসেছে। হাদরামী বলেন, তার পৈত্রিক জমি জবরদখল করা হয়েছে। কিনদী দাবি করে, জমি তার দখলে এবং সে চাষ করে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم প্রথমে সাক্ষী আছে কি না জানতে চান। সাক্ষী না থাকায় তিনি বলেন, প্রতিপক্ষের শপথের ওপর নির্ভর করতে হবে। হাদরামী বলেন, লোকটি মিথ্যা কসম করতে পরোয়া করবে না। তখনও বিচারিক পথ হিসেবে শপথের কথা থাকে। কিন্তু কিনদী যখন শপথ করতে যায়, নবী صلى الله عليه وسلم সতর্ক করেন—যদি সে যুলুম করে সম্পদ খাওয়ার জন্য কসম করে, আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নেবেন। হাদিসটি শপথ, বিচার, জমির অধিকার ও মিথ্যা দাবির ভয়াবহতা শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাক্ষী না থাকলে বিচারিকভাবে শপথের ভূমিকা থাকতে পারে।
  • মিথ্যা কসম দিয়ে অন্যের সম্পদ নেওয়া যুলুম।
  • আল্লাহর সামনে জবাবদিহির ভয় মানুষকে অন্যায় থেকে ফেরাতে পারে।
  • অন্যের পৈত্রিক অধিকার দখল করা গুরুতর অন্যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন