২২/২৫. অধ্যায়ঃ
কেউ কাজা সওম রেখে মারা গেলে তার উত্তরাধিকারীরা তা আদায় করবে
সুনানে আবু দাউদ : ৩৩০৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৩০৭
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، : أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ، اسْتَفْتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ : إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا نَذْرٌ لَمْ تَقْضِهِ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اقْضِهِ عَنْهَا " .
আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
সাদ ইবন উবাদা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) নিকট ফাতওয়া জানতে চেয়ে বললেন, আমার মা মারা গেছেন, কিন্তু তাঁর একটি মানত আছে যা তিনি পূরণ করে যেতে পারেননি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি তাঁর পক্ষ হতে তা আদায় করো।
