২৩/৫. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩৩৩৪ - বিদায় হজ্জে সুদ বাতিলের ঘোষণা
সুদ প্রত্যাহার করা
বিদায় হজ্জে সুদ বাতিল ও যুলুম না করার ঘোষণা
সুনানে আবূ দাউদ : ৩৩৩৪
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৩৩৪
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، حَدَّثَنَا شَبِيبُ بْنُ غَرْقَدَةَ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَمْرٍو، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ فِي حَجَّةِ الْوَدَاعِ يَقُولُ «أَلاَ إِنَّ كُلَّ رِبًا مِنْ رِبَا الْجَاهِلِيَّةِ مَوْضُوعٌ لَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لاَ تَظْلِمُونَ وَلاَ تُظْلَمُونَ . أَلاَ وَإِنَّ كُلَّ دَمٍ مِنْ دَمِ الْجَاهِلِيَّةِ مَوْضُوعٌ وَأَوَّلُ دَمٍ أَضَعُ مِنْهَا دَمُ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ " .كَانَ مُسْتَرْضَعًا فِي بَنِي لَيْثٍ فَقَتَلَتْهُ هُذَيْلٌ . قَالَ " اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ " . قَالُوا نَعَمْ . ثَلاَثَ مَرَّاتٍ . قَالَ " اللَّهُمَّ اشْهَدْ» . ثَلاَثَ مَرَّاتٍ .
সুলায়মান ইবনু ‘আমর (রহঃ) হতে তার পিতার সূত্র হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বিদায় হজ্জে বলতে শুনেছি : জাহিলী যুগের সব ধরণের সুদ বাতিল করা হলো। তোমরা মূলধন ফেরত পাবে। তোমরা যুলুম করবে না এবং তোমাদের প্রতিও যুলুম করা হবে না। জাহিলী যুগের সব ধরণের হত্যার প্রতিশোধ বাতিল ঘোষণা করা হলো। আমি প্রথমেই আল-হারিস ইবনু ‘আবদুল মুত্তালিবের হত্যার প্রতিশোধ বাতিল ঘোষণা করছি। (বর্ণনাকারী বলেন) সে বনূ লাইসে দুধপানরত ছিল। এমতাবস্থায় হুযাইল সম্প্রদায় তাকে হত্যা করে। তিনি (ﷺ) বলেনঃ আমি কি পৌছে দিয়েছি? উপস্থিত জনতা বলেন, হাঁ, তিনবার। তিনি তিনবার বলেনঃ হে আল্লাহ্! আপনি সাক্ষী থাকুন।
সুনানে আবূ দাউদ হাদিস ৩৩৩৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে বিদায় হজ্জের একটি গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, জাহিলি যুগের সব ধরনের সুদ বাতিল করা হলো। পাওনাদাররা শুধু মূলধন ফেরত পাবে। কাউকে যুলুম করবে না এবং তাদের প্রতিও যুলুম করা হবে না। এরপর জাহিলি যুগের হত্যার প্রতিশোধ বাতিলের কথাও বলা হয়েছে, এবং প্রথমে আল-হারিস ইবনু আবদুল মুত্তালিবের হত্যার প্রতিশোধ বাতিল করার ঘোষণা দেওয়া হয়েছে। শেষে তিনি উপস্থিত জনতাকে জিজ্ঞেস করেন, তিনি কি পৌঁছে দিয়েছেন? তারা হ্যাঁ বললে তিনি আল্লাহকে সাক্ষী রাখেন। এই হাদিসে সুদ বাতিল, মূলধনের অধিকার এবং যুলুমমুক্ত লেনদেনের শিক্ষা খুব স্পষ্ট। একই সঙ্গে প্রতিশোধের পুরনো রীতি বন্ধ করার দিকও এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জাহিলি যুগের সুদ বাতিল ঘোষণা করা হয়েছে।
- পাওনাদার শুধু মূলধন ফেরত পাবে—অতিরিক্ত সুদ নয়।
- লেনদেনে যুলুম করা যাবে না এবং যুলুম সহ্য করার ব্যবস্থাও নয়।
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর বার্তা পৌঁছে দেওয়ার ব্যাপারে আল্লাহকে সাক্ষী রেখেছেন।
