১/১২৭. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩৩৫ - শীত, ওজু ও সালাতের বর্ণনা
ঠান্ডা লাগার আশঙ্কা হলে অপবিত্র ব্যক্তি তায়াম্মুম করতে পারবে কি?
শীতের রাতে গোসল না করে ওজু করে সালাতের বর্ণনা
সুনানে আবূ দাউদ : ৩৩৫
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৩৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، عَنِ ابْنِ لَهِيعَةَ، وَعَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي قَيْسٍ، مَوْلَى عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ عَمْرَو بْنَ الْعَاصِ، كَانَ عَلَى سَرِيَّةٍ وَذَكَرَ الْحَدِيثَ نَحْوَهُ. قَالَ فَغَسَلَ مَغَابِنَهُ وَتَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ ثُمَّ صَلَّى بِهِمْ فَذَكَرَ نَحْوَهُ وَلَمْ يَذْكُرِ التَّيَمُّمَ .قَالَ أَبُو دَاوُدَ وَرُوِيَتْ هَذِهِ الْقِصَّةُ عَنِ الأَوْزَاعِيِّ عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ قَالَ فِيهِ فَتَيَمَّمَ .
‘আমর ইবনুল ‘আস (রাঃ) এর আযাদকৃত গোলাম আবূ ক্বায়িস (রহঃ) হতে বর্ণিতঃ
‘আমর ইবনুল ‘আস (রাঃ) একটি বাহিনীর নেতৃত্বে ছিলেন। অতঃপর পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করে বলেনঃ তারপর তিনি তাঁর শরীরের ময়লা জমা হবার স্থান (রানের দু’ পার্শ্ব) ধুয়ে ফেলেন এবং সালাতের জন্য ওজু করে সালাত আদায় করান। তারপর পূর্বানুরূপ বর্ণনা করেন, কিন্তু তাতে তায়াম্মুমের কথা উল্লেখ নেই। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, এ ঘটনা আওযাঈ (রহঃ) হতে হাস্সান ইবনু ‘আত্বিয়্যাহ সূত্রেও বর্ণিত হয়েছে। তাতে তায়াম্মুমের কথা উল্লেখ আছে।
হাদীস থেকে শিক্ষাঃ১। নাবী (ﷺ)-এর যুগে ইজতিহাদ হয়েছে।২। নাবী (ﷺ)-এর নীরবতা সম্মতি বুঝায়। তাই তা হুকুমের ক্ষেত্রে দলীলযোগ্য।৩। পানি ব্যবহারে অপারগ বা ক্ষতির আশংকা হলে তায়াম্মুম করা বৈধ।
সুনানে আবূ দাউদ হাদিস ৩৩৫-এর সারসংক্ষেপ
এই হাদিসটি আমর ইবনুল আস (রাঃ)-এর আগের ঘটনার আরেকটি বর্ণনা। এখানে বলা হয়েছে, তিনি একটি বাহিনীর নেতৃত্বে ছিলেন। পূর্বের ঘটনার মতোই বর্ণনা এসেছে, তবে এই বর্ণনায় বলা হয়েছে যে তিনি শরীরের ময়লা জমা হওয়ার স্থান ধুয়ে ফেলেন, তারপর সালাতের জন্য ওজু করেন এবং লোকদের সালাত আদায় করান। এই বর্ণনায় তায়াম্মুমের কথা সরাসরি উল্লেখ নেই। তবে ইমাম আবু দাউদ (রহঃ) জানান, একই ঘটনা আওযাঈ (রহঃ) থেকে হাসান ইবনু আতিয়্যাহ সূত্রেও বর্ণিত হয়েছে, যেখানে তায়াম্মুমের কথা আছে। তাই এই হাদিসে বর্ণনাগত পার্থক্য বুঝে পড়ার শিক্ষা রয়েছে। মূল বিষয় হলো, শীত ও ক্ষতির আশঙ্কার অবস্থায় পবিত্রতার ব্যবস্থা করা হয়েছিল।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- এই বর্ণনায় আমর (রাঃ)-এর শরীরের কিছু অংশ ধোয়া ও ওজুর কথা এসেছে।
- একই ঘটনার বর্ণনায় তায়াম্মুম উল্লেখ থাকা ও না থাকার পার্থক্য দেখা যায়।
- হাদিস পড়ার সময় বর্ণনার শব্দ খেয়াল করা দরকার।
- সালাতের আগে পবিত্রতার চেষ্টা করা হয়েছে।
