২৩/৩৫. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩৪১০ - খেজুর অনুমান ও ন্যায্য বণ্টন
বাগান ও জমি বর্গা দেয়া
খেজুরের পরিমাণ অনুমান ও ন্যায্য বণ্টনের হাদিস
সুনানে আবূ দাউদ : ৩৪১০
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৪১০
حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا عُمَرُ بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ بُرْقَانَ، عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ افْتَتَحَ رَسُولُ اللَّهِ ﷺ خَيْبَرَ وَاشْتَرَطَ أَنَّ لَهُ الأَرْضَ وَكُلَّ صَفْرَاءَ وَبَيْضَاءَ . قَالَ أَهْلُ خَيْبَرَ نَحْنُ أَعْلَمُ بِالأَرْضِ مِنْكُمْ فَأَعْطِنَاهَا عَلَى أَنَّ لَكُمْ نِصْفَ الثَّمَرَةِ وَلَنَا نِصْفٌ . فَزَعَمَ أَنَّهُ أَعْطَاهُمْ عَلَى ذَلِكَ فَلَمَّا كَانَ حِينَ يُصْرَمُ النَّخْلُ بَعَثَ إِلَيْهِمْ عَبْدَ اللَّهِ بْنَ رَوَاحَةَ فَحَزَرَ عَلَيْهِمُ النَّخْلَ وَهُوَ الَّذِي يُسَمِّيهِ أَهْلُ الْمَدِينَةِ الْخَرْصَ فَقَالَ فِي ذِهْ كَذَا وَكَذَا قَالُوا أَكْثَرْتَ عَلَيْنَا يَا ابْنَ رَوَاحَةَ . فَقَالَ فَأَنَا أَلِي حَزْرَ النَّخْلِ وَأُعْطِيكُمْ نِصْفَ الَّذِي قُلْتُ . قَالُوا هَذَا الْحَقُّ وَبِهِ تَقُومُ السَّمَاءُ وَالأَرْضُ قَدْ رَضِينَا أَنْ نَأْخُذَهُ بِالَّذِي قُلْتَ .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) খায়বার বিজয়ের পর শর্ত আরোপ করলেন যে, এখানকার জমি এবং যাবতীয় সোনা-রূপা আমার। খায়বারে বসবাসকারী ইয়াহুদীরা বললো, আমরা কৃষিকাজে আপনাদের চেয়ে অধিক পারদর্শী। সুতরাং এখানে আমাদেরকে চাষাবাদ করতে দিন, উৎপাদিত ফলের অর্ধেক আপনাদের এবং অর্ধেক আমাদের। তিনি উক্ত শর্তে তাদেরকে জমি চাষ করতে দিলেন।অতঃপর খেজুর কাটার সময় এলে তিনি ‘আবদুল্লাহ ইবনু রাওয়াহা (রাঃ)- কে তাদের কাছে প্রেরণ করেন। তিনি তাদের খেজুরের পরিমাণ অনুমান করলেন। মাদীনাহবাসিরা একে খারস বলতো। তিনি বললেন, এতে এই এই পরিমাণ খেজুর হবে। তারা বললো, হে ইবনু রাওয়াহা (রাঃ)! আপনি পরিমাণের চেয়ে বেশি অনুমান করেছেন। তিনি বললেন, আমি প্রথমে খেজুর সংগ্রহ করবো। আমি যে পরিমাণ অনুমান করেছি তার অর্ধেক তোমাদের দিবো। তারা বললো, এটাই সঠিক (হক্ব)। আর আসমান-যমীন হক্বের জন্যই সুপ্রতিষ্ঠিত আছে। আমরা আপনার কথা মোতাবেক গ্রহণ করতে সম্মত।
সুনানে আবূ দাউদ হাদিস ৩৪১০-এর সারসংক্ষেপ
এই হাদিসে খায়বার বিজয়ের পর জমি, সোনা-রূপা এবং কৃষি ব্যবস্থার কথা এসেছে। খায়বারবাসীরা বলেছিল, তারা কৃষিকাজে বেশি পারদর্শী। তাই তাদেরকে চাষ করতে দেওয়া হয়, ফলের অর্ধেক তাদের এবং অর্ধেক মুসলিমদের। খেজুর কাটার সময় হলে আবদুল্লাহ ইবনু রাওয়াহা (রাঃ)-কে পাঠানো হয়। তিনি খেজুরের পরিমাণ অনুমান করেন, যাকে মদীনাবাসীরা খারস বলত। তারা বেশি অনুমানের অভিযোগ করলে তিনি বলেন, তিনি নিজে খেজুর সংগ্রহ করবেন এবং অনুমিত পরিমাণের অর্ধেক তাদের দেবেন। তখন তারা বলেন, এটাই হক। এই হাদিস খারস, ন্যায্য হিসাব, খায়বার চুক্তি এবং ফল বণ্টনের সুন্দর শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ফসল বণ্টনের আগে হিসাব নির্ধারণ করা যেতে পারে।
- ন্যায্যতার বিষয়ে সাহাবিরা পরিষ্কার অবস্থান নিতেন।
- অভিযোগ উঠলে সমাধানের পথও ন্যায্য হওয়া দরকার।
- চুক্তিতে উভয় পক্ষের সম্মতি গুরুত্বপূর্ণ।
