২৪/৯. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩৪৩৭ - বাজারে পণ্য পৌঁছার আগে কেনা
(বাজারে পৌঁছার আগেই) অগ্রগামী হয়ে ব্যবসায়ী কাফেলার সাথে মিলিত হওয়া
বাজারে পৌঁছার আগে পণ্য কেনার বিধান
সুনানে আবূ দাউদ : ৩৪৩৭
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৪৩৭
حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ نَافِعٍ أَبُو تَوْبَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، - يَعْنِي ابْنَ عَمْرٍو الرَّقِّيَّ - عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ﷺ نَهَى عَنْ تَلَقِّي الْجَلَبِ فَإِنْ تَلَقَّاهُ مُتَلَقٍّ مُشْتَرٍ فَاشْتَرَاهُ فَصَاحِبُ السِّلْعَةِ بِالْخِيَارِ إِذَا وَرَدَتِ السُّوقَ . قَالَ أَبُو عَلِيٍّ سَمِعْتُ أَبَا دَاوُدَ يَقُولُ قَالَ سُفْيَانُ لاَ يَبِعْ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ أَنْ يَقُولَ إِنَّ عِنْدِي خَيْرًا مِنْهُ بِعَشْرَةٍ .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) সামনে অগ্রসর হয়ে বাজারে পণ্যদ্রব্য নিয়ে আসা ব্যক্তিদের সাথে মিলিত হতে নিষেধ করেছেন। কোন ক্রেতা যদি এগিয়ে গিয়ে তার সাথে মিলিত হয়ে কিছু কিনে তাহলে বিক্রেতা বাজারে পৌঁছার পর (বিক্রয় প্রত্যাখ্যানের) সুযোগ পাবে।
ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, সুফিয়ান (রহঃ) বলেছেন, তোমাদের কেউ যেন এই বলে অপরের বিক্রয়ের ওপর বিক্রয় না করে যে, আমার কাছে এর চেয়ে ভাল পণ্য মাত্র দশ টাকায় (অর্থাৎ কম দামে) পাবে।
সুনানে আবূ দাউদ হাদিস ৩৪৩৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) সামনে অগ্রসর হয়ে বাজারে পণ্য নিয়ে আসা লোকদের সঙ্গে দেখা করে কেনা থেকে নিষেধ করেছেন। যদি কোনো ক্রেতা এগিয়ে গিয়ে পণ্য কিনে ফেলে, তাহলে বিক্রেতা বাজারে পৌঁছার পর বিক্রয় প্রত্যাখ্যানের সুযোগ পাবে। এখানে মূল শিক্ষা হলো বিক্রেতাকে ন্যায্য বাজার পরিস্থিতি জানার সুযোগ দেওয়া। বাজারে না পৌঁছালে সে আসল দাম, চাহিদা বা ক্রেতাদের অবস্থান বুঝতে পারে না। তাই আগেভাগে পণ্য কিনে নেওয়া তার জন্য ক্ষতির কারণ হতে পারে। ইমাম আবু দাউদ (রহঃ)-এর উল্লেখিত ব্যাখ্যায় অন্যের বিক্রয়ের উপর বিক্রয়ের উদাহরণও এসেছে, যেমন কম দামে ভালো পণ্য দেওয়ার কথা বলে হস্তক্ষেপ করা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বাজারে পণ্য আসার আগে এগিয়ে গিয়ে কেনা নিষেধ করা হয়েছে।
- এভাবে কেনা হলে বিক্রেতার বিক্রয় প্রত্যাখ্যানের সুযোগ থাকে।
- বিক্রেতার বাজারদর জানার অধিকার রক্ষা করা হয়েছে।
- অন্যের বিক্রয়ে প্রলোভন দিয়ে হস্তক্ষেপ করা ঠিক নয়।
