১/১৩০. অধ্যায়ঃ
জুমুয়ার সালাতের জন্য গোসল করা
সুনানে আবু দাউদ : ৩৪৮
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৪৮
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا زَكَرِيَّا، حَدَّثَنَا مُصْعَبُ بْنُ شَيْبَةَ، عَنْ طَلْقِ بْنِ حَبِيبٍ الْعَنَزِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا حَدَّثَتْهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَغْتَسِلُ مِنْ أَرْبَعٍ مِنَ الْجَنَابَةِ وَيَوْمِ الْجُمُعَةِ وَمِنَ الْحِجَامَةِ وَمِنْ غُسْلِ الْمَيِّتِ .
‘আবদুল্লাহ ইবনু যুবাইর (রা) হতে ‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি (আয়িশা) তাঁকে বলেন, নবী (ﷺ) চারটি কারণে গোসল করতেন: (১) জানাবাতের দরুন, (২) জুমার জন্য, (৩) শিঙ্গা লাগানোর পর এবং (৪) মৃতের গোসল দেয়ার পর।
দুর্বলঃ শীঘ্রই আসছে ক্রমিক নং ৬৯৩ ও ৩১৬০-এ।[৩৪৭] আহমাদ (৬/১৫২), ইবনু খুযাইমাহ (২৫৬), হাকিম (১/১৬৩), সকলেই যাকারিয়্যাহ ইবনু যায়িদাহ সূত্রে। ইমাম হাকিম বলেন, বুখারী ও মুসলিমের শর্তে সহীহ, তবে তাঁরা এটি বর্ণনা করেননি। যাহাবী তার সাথে একমত। কিন্তু মুস’আব ইবনু শায়বাহ্ থেকে কেবল মুসলিম বর্ণনা করেছেন, যেমন ‘আত-তাক্বরীব’ গ্রন্থে রয়েছে। আর তিনি হাদীস বর্ণনায় শিথিল। সানাদের যাকিয়্যাহ ইবনু আবূ যায়িদাহ একজন মুদাল্লিস এবং তিনি এটি আন্ আন্ শব্দে বর্ণনা করেছেন।
