২৪/৩০. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৩৪৮৬ - হারাম বস্তু বিক্রির বিধান

মদ ও মৃত জীবের মূল্য

হারাম বস্তু বিক্রি: মদ, মৃত জন্তু ও মূর্তি

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৪৮৬

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ عَامَ الْفَتْحِ وَهُوَ بِمَكَّةَ ‏"‏ إِنَّ اللَّهَ حَرَّمَ بَيْعَ الْخَمْرِ وَالْمَيْتَةِ وَالْخِنْزِيرِ وَالأَصْنَامِ».فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ شُحُومَ الْمَيْتَةِ فَإِنَّهُ يُطْلَى بِهَا السُّفُنُ وَيُدْهَنُ بِهَا الْجُلُودُ وَيَسْتَصْبِحُ بِهَا النَّاسُ فَقَالَ «لاَ هُوَ حَرَامٌ». ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ عِنْدَ ذَلِكَ «قَاتَلَ اللَّهُ الْيَهُودَ إِنَّ اللَّهَ لَمَّا حَرَّمَ عَلَيْهِمْ شُحُومَهَا أَجْمَلُوهُ ثُمَّ بَاعُوهُ فَأَكَلُوا ثَمَنَهُ».

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি মাক্কাহ বিজয়ের বছর সেখানে অবস্থানকালে রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেনঃ নিশ্চয়ই মহান আল্লাহ মদ, মৃত জন্তু, শূকর ও মূর্তির ক্রয়-বিক্রয় হারাম করেছেন। বলা হলো, হে আল্লাহর রাসূল! মৃত জন্তুর চর্বি নৌকায় লাগানো হয়, চামড়া বস্তুতে ব্যবহার করা হয় এবং লোকজন এর দ্বারা বাতি জ্বালায়। এর ক্রয়-বিক্রয় সম্পর্কে আপনার কি অভিমত? তিনি বলেনঃ না, এগুলো হারাম। রাসূলুল্লাহ (ﷺ) আরো বলেনঃ আল্লাহ ইয়াহুদীদের ধ্বংস করুন! মহান আল্লাহ যখন তাদের জন্য চর্বি হারাম করলেন, তখন তারা চর্বি গলিয়ে বিক্রি করলো এবং এর মূল্য ভক্ষণ করলো।

সুনানে আবূ দাউদ হাদিস ৩৪৮৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে মক্কা বিজয়ের বছর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, আল্লাহ মদ, মৃত জন্তু, শূকর ও মূর্তির ক্রয়-বিক্রয় হারাম করেছেন। এরপর মৃত জন্তুর চর্বি নিয়ে প্রশ্ন করা হয়—নৌকায় লাগানো, চামড়ায় ব্যবহার করা এবং বাতি জ্বালানোর কাজে তা লাগে। তবু তিনি বলেন, না, এগুলো হারাম। এরপর তিনি এমন লোকদের কাজের নিন্দা করেন, যারা চর্বি হারাম হওয়ার পর তা গলিয়ে বিক্রি করে তার মূল্য খেয়েছিল। এই হাদিসের মূল শিক্ষা হলো, হারাম জিনিসকে অন্য নামে বা অন্যভাবে ব্যবহারযোগ্য দেখিয়ে তার বেচাকেনা বৈধ করা যায় না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মদ, মৃত জন্তু, শূকর ও মূর্তির বেচাকেনা হারাম।
  • হারাম বস্তু ঘুরিয়ে বিক্রি করে মূল্য নেওয়া থেকে সতর্ক থাকতে হবে।
  • ব্যবহারের সুবিধা থাকলেও নিষেধ অমান্য করা যায় না।
  • লেনদেনে আল্লাহর সীমা মানা জরুরি।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন