২৪/৩৪. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩৫০৩ - ইজারা (ভাড়া ও শ্রম বিক্রয়)
কোন ব্যক্তির এমন বস্তু বিক্রয় করা যা নিজের কাছে নেই
সুনানে আবূ দাউদ : ৩৫০৩
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৫০৩
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ، قَالَ يَا رَسُولَ اللَّهِ يَأْتِينِي الرَّجُلُ فَيُرِيدُ مِنِّي الْبَيْعَ لَيْسَ عِنْدِي أَفَأَبْتَاعُهُ لَهُ مِنَ السُّوقِ فَقَالَ «لاَ تَبِعْ مَا لَيْسَ عِنْدَكَ»
হাকীম ইবনু হিযাম (রাঃ) হতে বর্ণিতঃ
হে আল্লাহর রাসূল (ﷺ)! কোন ব্যক্তি আমার নিকট এসে এমন জিনিস কিনতে চায় যা আমার কাছে নেই। আমি কি বাজার থেকে তার জন্য ঐ জিনিস কিনে আনবো? তিনি বলেনঃ তোমার কাছে যা নেই তা বিক্রি করো না।
