২৪/৪৯. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩৫৪৩ - ইজারা (ভাড়া ও শ্রম বিক্রয়)
যদি কোন ব্যক্তি নিজ সন্তানদের মধ্যে কাউকে বেশি দেয়
সুনানে আবূ দাউদ : ৩৫৪৩
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৫৪৩
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، حَدَّثَنِي النُّعْمَانُ بْنُ بَشِيرٍ، قَالَ أَعْطَاهُ أَبُوهُ غُلاَمًا فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ﷺ «مَا هَذَا الْغُلاَمُ». قَالَ غُلاَمِي أَعْطَانِيهِ أَبِي . قَالَ " فَكُلَّ إِخْوَتِكَ أَعْطَى كَمَا أَعْطَاكَ». قَالَ لاَ. قَالَ «فَارْدُدْهُ».
নু‘মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁর পিতা তাঁকে একটি গোলাম দান করেন। রাসূলুল্লাহ (ﷺ) নু‘মানকে জিজ্ঞেস করলেনঃ এটি কার গোলাম? তিনি বললেন, আমার গোলাম, আমার পিতা আমাকে দান করেছেন। তিনি পুনরায় জিজ্ঞেস করলেনঃ সে তোমার মতো তোমার অন্য ভাইদেরকেও কি দিয়েছে? নু‘মান বললেন, না। নবী (ﷺ) বললেনঃ তুমি এটি ফেরত দাও।
