২৫/১৯. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩৬০৫ - ওয়াসিয়াতের সাক্ষ্য
যিম্মীদের সাক্ষ্য এবং সফরের সময় ওসিয়াত প্রদান
ওয়াসিয়াতের সাক্ষ্য ও আমানত রক্ষার শিক্ষা
সুনানে আবূ দাউদ : ৩৬০৫
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৬০৫
حَدَّثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا زَكَرِيَّا، عَنِ الشَّعْبِيِّ، أَنَّ رَجُلاً، مِنَ الْمُسْلِمِينَ حَضَرَتْهُ الْوَفَاةُ بِدَقُوقَاءَ هَذِهِ وَلَمْ يَجِدْ أَحَدًا مِنَ الْمُسْلِمِينَ يُشْهِدُهُ عَلَى وَصِيَّتِهِ فَأَشْهَدَ رَجُلَيْنِ مِنْ أَهْلِ الْكِتَابِ فَقَدِمَا الْكُوفَةَ فَأَتَيَا أَبَا مُوسَى الأَشْعَرِيَّ فَأَخْبَرَاهُ وَقَدِمَا بِتَرِكَتِهِ وَوَصِيَّتِهِ . فَقَالَ الأَشْعَرِيُّ هَذَا أَمْرٌ لَمْ يَكُنْ بَعْدَ الَّذِي كَانَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَأَحْلَفَهُمَا بَعْدَ الْعَصْرِ بِاللَّهِ مَا خَانَا وَلاَ كَذِبَا وَلاَ بَدَّلاَ وَلاَ كَتَمَا وَلاَ غَيَّرَا وَإِنَّهَا لَوَصِيَّةُ الرَّجُلِ وَتَرِكَتُهُ فَأَمْضَى شَهَادَتَهُمَا .
শা’বী (রহঃ) হতে বর্ণিতঃ
দাকূকাহ নামক শহরে এক মুসলিম ব্যক্তির মৃত্যু আসন্ন হলো। সে তার কৃত ওয়াসিয়াতের সাক্ষী রাখতে কোন মুসলিম না পেয়ে দু‘জন আহলে কিতাবকে সাক্ষী করে গেলো। তার উভয়ে কুফায় এসে আবূ মূসা আল-আশ‘আরীর (রাঃ) নিকট উপস্থিত হয়ে তাঁকে তার ওয়াসিয়াত সম্পর্কে জানালো এবং তার পরিত্যক্ত সম্পদও পেশ করলো। আল-আশ'আরী (রাঃ) বললেন, বিষয়টি এমন যা রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে ঘটেছিল। তিনি উভয়কে ‘আসর সালাতের পর আল্লাহর নামে শপথ করালেন। তারা উভয়ে আল্লাহর নামে শপথ করে বললো, তারা খেয়ানত করেনি, মিথ্যা বলেনি, কিছু রদবদল করেনি, কিছু গোপন করেনি এবং কোনরূপ পরিবর্তন করেনি। এটাই ছিল তার ওয়াসিয়াত এবং এ হলো তার পরিত্যক্ত সম্পদ। ফলে তিনি তাদের সাক্ষ্য গ্রহণ করলেন।
সুনানে আবূ দাউদ হাদিস ৩৬০৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে দাকূকাহ শহরে এক মুসলিম ব্যক্তির মৃত্যুর আগের ঘটনার কথা এসেছে। তিনি ওয়াসিয়াতের সাক্ষী করার জন্য কোনো মুসলিম পাননি। তাই দুজন আহলে কিতাবকে সাক্ষী করেন। তারা কুফায় এসে আবু মূসা আল-আশআরি (রাঃ)-এর কাছে ওয়াসিয়াত ও সম্পদ পেশ করেন। তিনি তাদের আসর সালাতের পর আল্লাহর নামে শপথ করান। তারা বলে, তারা খেয়ানত করেনি, মিথ্যা বলেনি, কিছু বদলায়নি, গোপন করেনি এবং পরিবর্তন করেনি। এরপর তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়। এই হাদিসে ওয়াসিয়াতের সাক্ষ্য, আমানত রক্ষা এবং শপথের গুরুত্ব ফুটে উঠেছে। বিশেষ অবস্থায় সাক্ষ্য গ্রহণের আগে সতর্ক যাচাই ও শপথের বিষয়টি এখানে স্পষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ওয়াসিয়াত ও সম্পদ পৌঁছে দেওয়া বড় আমানত।
- সাক্ষ্য গ্রহণের আগে শপথ করানো হতে পারে।
- খেয়ানত, মিথ্যা ও গোপন করা থেকে বেঁচে থাকা জরুরি।
- বিশেষ অবস্থায় বিচারক সতর্কভাবে সাক্ষ্য যাচাই করেন।
