২৫/১৯. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩৬০৬ - ওয়াসিয়াত ও শপথ
যিম্মীদের সাক্ষ্য এবং সফরের সময় ওসিয়াত প্রদান
ওয়াসিয়াত, হারানো সম্পদ ও সত্য সাক্ষ্য
সুনানে আবূ দাউদ : ৩৬০৬
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৬০৬
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي الْقَاسِمِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ خَرَجَ رَجُلٌ مِنْ بَنِي سَهْمٍ مَعَ تَمِيمٍ الدَّارِيِّ وَعَدِيِّ بْنِ بَدَّاءَ فَمَاتَ السَّهْمِيُّ بِأَرْضٍ لَيْسَ بِهَا مُسْلِمٌ فَلَمَّا قَدِمَا بِتَرِكَتِهِ فَقَدُوا جَامَ فِضَّةٍ مُخَوَّصًا بِالذَّهَبِ فَأَحْلَفَهُمَا رَسُولُ اللَّهِ ﷺ ثُمَّ وُجِدَ الْجَامُ بِمَكَّةَ فَقَالُوا اشْتَرَيْنَاهُ مِنْ تَمِيمٍ وَعَدِيٍّ فَقَامَ رَجُلاَنِ مِنْ أَوْلِيَاءِ السَّهْمِيِّ فَحَلَفَا لَشَهَادَتُنَا أَحَقُّ مِنْ شَهَادَتِهِمَا وَإِنَّ الْجَامَ لِصَاحِبِهِمْ .قَالَ فَنَزَلَتْ فِيهِمْ ﴾ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا شَهَادَةُ بَيْنِكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ الْمَوْتُ ﴿ الآيَةَ .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
সাহ্ম গোত্রের এক লোক তামীম আদ-দারী ও ‘আদী ইবনু বাদ্দার সাথে বের হলো। সাহম গোত্রের লোকটি এমন স্থানে মারা গেলো যেখানে কোন মুসলিমের বসতি ছিলো না। তার সঙ্গীদ্বয় যখন তার পরিত্যক্ত মালামাল নিয়ে ফিরে আসলো, দেখা গেলো স্বর্ণের কারুকার্য খচিত একটি রূপার পেয়ালা হারিয়ে গেছে। রাসূলুল্লাহ (ﷺ) তাদের উভয়কে শপথ করালেন। পাত্রটি পরে মাক্কাহ্তে পাওয়া গেলো। তারা (পাত্রের প্রাপক) বললো, আমরা এটা তামীম ও ‘আদীর কাছ হতে কিনেছি। অতঃপর মৃত সাহমীর দু’জন উত্তরাধিকারী দাঁড়িয়ে শপথ করে বললো, আমাদের সাক্ষ্য তাদের সাক্ষ্যের চেয়ে অধিক সত্য। আমাদের সাথী এ পাত্রটির মালিক ছিলো।ইবনু ‘আব্বাস (রাঃ) বলেন, তাদের প্রসঙ্গে এ আয়াত অবতীর্ণ হলো: "হে ঈমানদারগণ! তোমাদের কারো মৃত্যুর সময় উপস্থিত হলে ..." (সূরা আল-মায়িদাহ: ১০৬-৮)।
সুনানে আবূ দাউদ হাদিস ৩৬০৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে সাহম গোত্রের এক ব্যক্তির ঘটনা এসেছে। তিনি এমন স্থানে মারা যান যেখানে মুসলিম বসতি ছিল না। তার সঙ্গীরা সম্পদ নিয়ে ফিরলে দেখা যায়, স্বর্ণখচিত রূপার একটি পেয়ালা নেই। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাদের শপথ করান। পরে পেয়ালাটি মক্কায় পাওয়া যায়। যারা পেয়ালাটি পেয়েছিল, তারা বলে, তারা তামীম ও আদীর কাছ থেকে তা কিনেছে। এরপর মৃত ব্যক্তির দুই উত্তরাধিকারী দাঁড়িয়ে শপথ করে বলে, তাদের সাক্ষ্য বেশি সত্য এবং পেয়ালাটি তাদের সাথীর ছিল। ইবনু আব্বাস (রাঃ) বলেন, এ ঘটনা নিয়ে সূরা আল-মায়িদার আয়াত নাজিল হয়। হাদিসটি ওয়াসিয়াত, সম্পদের আমানত, শপথ এবং উত্তরাধিকারীর দাবির বিষয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মৃত ব্যক্তির সম্পদ রক্ষা করা বড় দায়িত্ব।
- সন্দেহ দেখা দিলে শপথের মাধ্যমে বিষয় যাচাই করা হয়।
- উত্তরাধিকারীর দাবি প্রমাণের জন্য সাক্ষ্য ও শপথ গুরুত্বপূর্ণ।
- ওয়াসিয়াত ও পরিত্যক্ত সম্পদে খেয়ানত করা থেকে সতর্ক থাকা দরকার।
