২৫/২০. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩৬০৭ - খুযাইমার সাক্ষ্যের মর্যাদা
বিচারক মাত্র একজনের সাক্ষ্যের ভিত্তিতে সিদ্ধান্ত দিতে পারেন, যদি তিনি জানেন যে, লোকটি বিশ্বস্ত
খুযাইমা (রাঃ)-এর সাক্ষ্য ও সত্যের পক্ষে দাঁড়ানো
সুনানে আবূ দাউদ : ৩৬০৭
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৬০৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، أَنَّ الْحَكَمَ بْنَ نَافِعٍ، حَدَّثَهُمْ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُمَارَةَ بْنِ خُزَيْمَةَ، أَنَّ عَمَّهُ، حَدَّثَهُ وَهُوَ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ أَنَّ النَّبِيَّ ﷺ ابْتَاعَ فَرَسًا مِنْ أَعْرَابِيٍّ فَاسْتَتْبَعَهُ النَّبِيُّ ﷺ لِيَقْضِيَهُ ثَمَنَ فَرَسِهِ فَأَسْرَعَ رَسُولُ اللَّهِ ﷺ الْمَشْىَ وَأَبْطَأَ الأَعْرَابِيُّ فَطَفِقَ رِجَالٌ يَعْتَرِضُونَ الأَعْرَابِيَّ فَيُسَاوِمُونَهُ بِالْفَرَسِ وَلاَ يَشْعُرُونَ أَنَّ النَّبِيَّ ﷺ ابْتَاعَهُ فَنَادَى الأَعْرَابِيُّ رَسُولَ اللَّهِ ﷺ فَقَالَ إِنْ كُنْتَ مُبْتَاعًا هَذَا الْفَرَسَ وَإِلاَّ بِعْتُهُ . فَقَامَ النَّبِيُّ ﷺ حِينَ سَمِعَ نِدَاءَ الأَعْرَابِيِّ فَقَالَ «أَوَلَيْسَ قَدِ ابْتَعْتُهُ مِنْكَ» . فَقَالَ الأَعْرَابِيُّ لاَ وَاللَّهِ مَا بِعْتُكَهُ . فَقَالَ النَّبِيُّ ﷺ «بَلَى قَدِ ابْتَعْتُهُ مِنْكَ» . فَطَفِقَ الأَعْرَابِيُّ يَقُولُ هَلُمَّ شَهِيدًا . فَقَالَ خُزَيْمَةُ بْنُ ثَابِتٍ أَنَا أَشْهَدُ أَنَّكَ قَدْ بَايَعْتَهُ . فَأَقْبَلَ النَّبِيُّ ﷺ عَلَى خُزَيْمَةَ فَقَالَ «بِمَ تَشْهَدُ» . فَقَالَ بِتَصْدِيقِكَ يَا رَسُولَ اللَّهِ . فَجَعَلَ رَسُولُ اللَّهِ ﷺ شَهَادَةَ خُزَيْمَةَ بِشَهَادَةِ رَجُلَيْنِ .
নবী (ﷺ) এর একজন সাহাবী (চাচা) হতে বর্ণিতঃ
তার চাচা তাকে জানিয়েছেন যে, তিনি নবী (ﷺ) এর সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। একদা নবী (ﷺ) এক বেদুঈনের কাছ হতে একটি ঘোড়া কিনলেন। নবী (ﷺ) তাকে ঘোড়ার দাম নেয়ার জন্য তাঁর পিছে পিছে আসতে বললেন। রাসূলুল্লাহ (ﷺ) দ্রুত চলতে লাগলেন। তাতে বেদুঈন পিছে পড়ে গেলো। তখন কতিপয় ব্যক্তি বেদুঈনের সামনে এসে দরদাম করতে শুরু করলো। তারা জানতো না যে, নবী (ﷺ) এটা কিনেছেন।বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ)-কে ডেকে বললো, যদি আপনি কিনতে চান তবে কিনুন, নতুবা আমি এটা বিক্রি করে দিচ্ছি। নবী (ﷺ) বেদুঈনের ডাক শুনে দাঁড়ালেন। তিনি বললেনঃ আমি কি তোমার কাছ হতে এটা ক্রয় করিনি? বেদুঈন বললো, আল্লাহর কসম! না, আমি আপনার নিকট তা বিক্রি করিনি। নবী (ﷺ) বললেনঃ হাঁ, আমি কিছুক্ষণ আগেই তোমার কাছ হতে এটা কিনেছি। বেদুঈন বলতে লাগলো, তাহলে সাক্ষী পেশ করুন।তখন খুযাইমাহ ইবনু সাবিত (রাঃ) বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই তুমি এটা তাঁর নিকট বিক্রি করেছো। নবী (ﷺ) খুযাইমাহকে বললেনঃ তুমি কী সাক্ষ্য দিচ্ছো? তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আপনার কথার সত্যতার অনুকূলে সাক্ষ্য দিচ্ছি। রাসূলুল্লাহ (ﷺ) খুযাইমাহর একার সাক্ষ্য দুইজনের সাক্ষ্যের সমান গণ্য করলেন।
সুনানে আবূ দাউদ হাদিস ৩৬০৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর একটি ঘোড়া কেনার ঘটনা এসেছে। তিনি এক বেদুঈনের কাছ থেকে ঘোড়া কিনে তাকে দাম নেওয়ার জন্য পেছনে আসতে বলেন। পথে কিছু লোক ঘোড়ার দরদাম করতে থাকলে বেদুঈন বলে, আপনি কিনলে কিনুন, নইলে আমি বিক্রি করে দিচ্ছি। নবী (صلى الله عليه وسلم) বলেন, আমি কি তোমার কাছ থেকে কিনিনি? বেদুঈন সাক্ষী দাবি করে। তখন খুযাইমা ইবনু সাবিত (রাঃ) সাক্ষ্য দেন। নবী (صلى الله عليه وسلم) জিজ্ঞেস করলে তিনি বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কথার সত্যতার পক্ষে সাক্ষ্য দিচ্ছেন। এরপর তাঁর একার সাক্ষ্য দুইজনের সাক্ষ্যের সমান গণ্য করা হয়। হাদিসটি সত্যের পক্ষে দাঁড়ানো, সাক্ষ্যের মর্যাদা এবং রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কথায় আস্থার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- লেনদেনে স্পষ্টতা ও সাক্ষ্য বিরোধ কমাতে সাহায্য করে।
- সত্যের পক্ষে দাঁড়ানো সাহসের কাজ।
- খুযাইমা (রাঃ)-এর সাক্ষ্য বিশেষ মর্যাদা পেয়েছিল।
- সাক্ষ্য দেওয়া দায়িত্বপূর্ণ কাজ; তা সত্যের পক্ষে হওয়া দরকার।
