২৫/৩১. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৩৬৩৯ - বিচার ব্যবস্থা
বিচার সংক্রান্ত কিছু সমস্যা
সুনানে আবূ দাউদ : ৩৬৩৯
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৬৩৯
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنِي أَبِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْحَارِثِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَضَى فِي السَّيْلِ الْمَهْزُورِ أَنْ يُمْسَكَ حَتَّى يَبْلُغَ الْكَعْبَيْنِ ثُمَّ يُرْسِلُ الأَعْلَى عَلَى الأَسْفَلِ .
আমর ইবনু শু’আইব (রহঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মাহযূর মাঠের পানি সম্পর্কে এই ফায়সালা দিয়েছেনঃ পায়ের গোছা ডুবে যাওয়ার পরিমাণ হওয়া পর্যন্ত এর পানি আটকিয়ে রাখা যাবে। অতঃপর উচ্চ ভূমির মালিক নিম্ন ভূমির মালিকের দিকে পানি ছেড়ে দিবে।
[৩৬৩৯] ইবনু মাজাহ, বায়হাক্বী।
