২৭/৭. অধ্যায়ঃ
মদের পেয়ালা সম্পর্কে
সুনানে আবু দাউদ : ৩৬৯৫
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৬৯৫
حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، عَنْ خَالِدٍ، عَنْ عَوْفٍ، عَنْ أَبِي الْقَمُوصِ، زَيْدِ بْنِ عَلِيٍّ حَدَّثَنِي رَجُلٌ، كَانَ مِنَ الْوَفْدِ الَّذِينَ وَفَدُوا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ عَبْدِ الْقَيْسِ يَحْسِبُ عَوْفٌ أَنَّ اسْمَهُ قَيْسُ بْنُ النُّعْمَانِ فَقَالَ " لاَ تَشْرَبُوا فِي نَقِيرٍ وَلاَ مُزَفَّتٍ وَلاَ دُبَّاءٍ وَلاَ حَنْتَمٍ وَاشْرَبُوا فِي الْجِلْدِ الْمُوكَإِ عَلَيْهِ فَإِنِ اشْتَدَّ فَاكْسِرُوهُ بِالْمَاءِ فَإِنْ أَعْيَاكُمْ فَأَهْرِيقُوهُ " .
আবুল কামূস যায়িদ ইবনু ‘আলী (রহঃ) হতে বর্ণিতঃ
আবদুল কাইস গোত্রের প্রতিনিধি দলের সাথে যারা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসেছিলেন তাঁদেরই একজন আমাকে এ হাদিস বর্ণনা করেছেন। আওফের ধারণা তাঁর নাম কাইস ইবনু নু’মান। নবী (ﷺ) বললেন: কাঠের পাত্রে, তৈলাক্ত পাত্রে, লাউয়ের খোলের পাত্রে এবং মাটির সবুজ পাত্রে পান করো না। চামড়ার মুখ বাঁধা পাত্রে পান করো। যদি তা (নাবীয) কড়া হয়ে যায় তবে পানি মিশিয়ে এর তেজি ভাব দূর করো। যদি কড়া কমাতে না পারো তবে তা ঢেলে ফেলে দাও।
