২৭/৭. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৩৬৯৮ - তিন নিষেধের পর অনুমতি

মদের পেয়ালা সম্পর্কে

তিন বিষয়ে অনুমতি, কিন্তু মাদক নয়

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৬৯৮

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا مُعَرِّفُ بْنُ وَاصِلٍ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " نَهَيْتُكُمْ عَنْ ثَلاَثٍ وَأَنَا آمُرُكُمْ بِهِنَّ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا فَإِنَّ فِي زِيَارَتِهَا تَذْكِرَةً وَنَهَيْتُكُمْ عَنِ الأَشْرِبَةِ أَنْ تَشْرَبُوا إِلاَّ فِي ظُرُوفِ الأَدَمِ فَاشْرَبُوا فِي كُلِّ وِعَاءٍ غَيْرَ أَنْ لاَ تَشْرَبُوا مُسْكِرًا وَنَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الأَضَاحِي أَنْ تَأْكُلُوهَا بَعْدَ ثَلاَثٍ فَكُلُوا وَاسْتَمْتِعُوا بِهَا فِي أَسْفَارِكُمْ ".

ইবনু বুরাইদাহ (রহঃ) হতে তার পিতার সূত্র হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমি তোমাদেরকে তিনটি বিষয় হতে বিরত থাকতে বলেছিলাম। এখন আমি সেসব বিষয়ে তোমাদেরকে অনুমতি দিচ্ছি। আমি তোমাদেরকে কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন তোমরা তা যিয়ারত করো। কেননা তা দর্শনে (মৃত্যুকে) স্মরণ হয়। আমি তোমাদেরকে পানপাত্র সম্পর্কে নিষেধ করেছিলাম যে, তোমরা চামড়ার পাত্রে নাবীয পান করবে। এখন তোমরা যে কোন পাত্রে পান করতে পারো। কিন্তু তোমরা কখনও মাদক দ্রব্য পান করো না। আমি তোমাদের উপর কুরবানীর গোশতের ব্যাপারে তা তিন দিনের পর না খেতে বলেছিলাম। এখন তোমরা তা (দীর্ঘদিন) খেতে পারো এবং তোমাদের সফরে তা কাজে লাগাতে পারো।

সুনানে আবূ দাউদ হাদিস ৩৬৯৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, তিনি তিনটি বিষয় থেকে আগে বিরত থাকতে বলেছিলেন; এখন সেসব বিষয়ে অনুমতি দিচ্ছেন। প্রথমত, কবর জিয়ারত করতে বলেছেন, কারণ এতে স্মরণ হয়। দ্বিতীয়ত, আগে নির্দিষ্ট পাত্র ছাড়া পান করতে নিষেধ ছিল; এখন যে কোনো পাত্রে পান করার অনুমতি দেওয়া হয়েছে, তবে মাদক পান করা যাবে না। তৃতীয়ত, কুরবানির গোশত তিন দিনের পর না খেতে বলা হয়েছিল; এখন তা খেতে এবং সফরে কাজে লাগাতে বলা হয়েছে। হাদিসের মূল শিক্ষা হলো, কিছু বিধানে অনুমতি এলেও মাদকের নিষেধ বহাল থাকে। পানীয়ের পাত্রে ছাড় এসেছে, কিন্তু নেশাকারী পানীয় পান করার অনুমতি নেই।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কবর জিয়ারত স্মরণের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
  • যে কোনো পাত্রে পান করার অনুমতি এসেছে, তবে মাদক নয়।
  • কুরবানির গোশত তিন দিনের পরও খাওয়ার অনুমতি এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন