৪/৪২. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৯৭৭ - সিজদায় আশ্রয় চাওয়ার দোয়া

রুকু‘-সাজদায় যা বলতে হবে

সিজদায় আশ্রয় চাওয়ার দোয়া: আল্লাহর কাছে পূর্ণ ভরসা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৯৭৭

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ فَقَدْتُ رَسُولَ اللَّهِ ﷺ لَيْلَةً مِنَ الْفِرَاشِ فَالْتَمَسْتُهُ فَوَقَعَتْ يَدِي عَلَى بَطْنِ قَدَمَيْهِ وَهُوَ فِي الْمَسْجِدِ وَهُمَا مَنْصُوبَتَانِ وَهُوَ يَقُولُ " اللَّهُمَّ أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ وَأَعُوذُ بِكَ مِنْكَ لاَ أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ " .

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি এক রাতে রাসূলুল্লাহ (ﷺ) -কে বিছানায় পেলাম না। আমি তাঁকে খোঁজ করতে লাগলাম। হঠাৎ আমার হাত তাঁর উভয় পায়ের তালুতে গিয়ে ঠেকল। তিনি সিজদায় ছিলেন এবং তাঁর পা দু’টো দাঁড় করানো ছিল। এ অবস্থায় তিনি বলেছেনঃ “আল্লাহুম্মা আ’উযু বিরিযা-কা মিন্‌ সাখাতিকা ওয়াবি মু’আ-ফা-তিকা মিন্‌ ‘উকুবাতিকা ওয়া আ’উযুবিকা মিনকা লা-উহ্‌সি সানা-আন্‌ ‘আলাইকা আন্‌তা কামা- আস্‌নাইতা ‘আল- নাফসিকা”। অর্থাৎ “হে আল্লাহ্‌! আমি তোমার অসন্তুষ্টি থেকে সন্তুষ্টির আশ্রয় চাই। তোমার শাস্তি থেকে তোমার শান্তি ও স্বস্তির আশ্রয় চাই। আমি তোমার নিকট তোমার আশ্রয় প্রার্থনা করি। তোমার প্রশংসার হিসাব করা আমার সম্ভব না। তুমি নিজে তোমার যেরূপ প্রশংসা বর্ণনা করেছ, তুমি ঠিক তদ্রূপ।”

ই.ফা. ৯৭২, ই.সে. ৯৮৩

সহীহ মুসলিম হাদিস ৯৭৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ) বলেছেন, এক রাতে তিনি রসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে বিছানায় না পেয়ে খুঁজতে থাকেন। তাঁর হাত নবী (صلى الله عليه وسلم)-এর পায়ের তালুতে লাগে। তিনি তখন সিজদায় ছিলেন এবং পা দুটো দাঁড় করানো ছিল। এ অবস্থায় তিনি দোয়া করছিলেন: “হে আল্লাহ! আমি তোমার অসন্তুষ্টি থেকে তোমার সন্তুষ্টির আশ্রয় চাই। তোমার শাস্তি থেকে তোমার শান্তির আশ্রয় চাই। আমি তোমার নিকট তোমারই আশ্রয় চাই। তোমার প্রশংসা গুনে শেষ করা আমার পক্ষে সম্ভব নয়; তুমি যেমন নিজের প্রশংসা করেছ, তুমি তেমনই।” এই সিজদার দোয়া বান্দাকে শেখায়, আল্লাহর কাছেই নিরাপত্তা, ক্ষমা ও আশ্রয় চাইতে হয়। এতে আল্লাহর মহিমা স্বীকার এবং নিজের সীমাবদ্ধতা মানার শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সিজদায় আল্লাহর সন্তুষ্টি ও আশ্রয় চাওয়া নববী আমল।
  • আল্লাহর প্রশংসা মানুষ পুরোপুরি গুনে শেষ করতে পারে না।
  • শাস্তি থেকে মুক্তি ও শান্তি আল্লাহর কাছেই চাওয়া উচিত।
  • সিজদা বিনয়, ভরসা ও গভীর দোয়ার সময়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন