৪/৪২. অধ্যায়ঃ
রুকু’-সাজদায় যা বলতে হবে
সহিহ মুসলিম : ৯৭১
সহিহ মুসলিমহাদিস নম্বর ৯৭১
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَيُونُسُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ فِي سُجُودِهِ " اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلاَنِيَتَهُ وَسِرَّهُ " .
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) সিজদায় গিয়ে বলতেনঃ “আল্লাহুম্মাগফিরলি যাম্বি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালুহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু”অর্থাৎ “হে আল্লাহ! আমার সকল প্রকার গুনাহ ক্ষমা করে দিন। কম এবং বেশি, প্রথম এবং শেষ, প্রকাশ্য এবং গোপনীয়।
ইসলামী ফাউন্ডেশনঃ ৯৬৬, ইসলামীক সেন্টারঃ ৯৭৭
